8th Pay Commission Explained: জানুয়ারি পড়ে গেল, অষ্টম পে কমিশন কবে লাগু হচ্ছে? বড় আপডেট... কত বেতন বাড়বে? কীভাবে সিদ্ধান্ত...

Written BySUDESHNA PAUL
Published: Jan 01, 2026, 06:21 PM IST|Updated: Jan 01, 2026, 06:21 PM IST

8th Pay Commission: মেয়াদ শেষ সপ্তম পে কমিশনের। এবার একটাই প্রশ্ন, কবে থেকে লাগু হচ্ছে অষ্টম পে কমিশনের? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের (CPC) শর্তাবলী অনুমোদন করেছে। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা এবং সংশোধনের সুপারিশ করার জন্য অষ্টম সিপিসি গঠনের নির্দেশ দেয়।

অষ্টম বেতন কমিশনের প্যানেলে কারা আছেন?1/8

অষ্টম বেতন কমিশনের প্যানেলে কারা আছেন?

ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে ৮ম সিপিসির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। এছাড়া রয়েছেন আইআইএম বেঙ্গালুরুর অধ্যাপক পুলক ঘোষ। ওদিকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব পঙ্কজ জৈনকে সরকার বেতন কমিশনের সদস্য-সচিব নিযুক্ত করেছে।

নতুন বেতন কমিশনের সময়সীমা2/8

নতুন বেতন কমিশনের সময়সীমা

২০২৫ সালের জানুয়ারিতে, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা পরীক্ষা ও বেতন কাঠামো পরিবর্তনের সুপারিশ করার জন্য ৮ম সিপিসি গঠনের নির্দেশ দিয়েছিল। এখন কেন্দ্রীয় সরকারও টিওআর অনুমোদন করেছে। সরকার জানিয়েছে যে ৮ম বেতন কমিশন ১৮ মাসের মধ্যে তার সুপারিশ করবে। সেক্ষেত্রে অষ্টম বেতন কমিশন এখন থেকে প্রায় ২৪ মাস পরে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমান বেতন3/8

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমান বেতন

বর্তমানে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন পান। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা। আর পেনশনভোগীদের ন্যূনতম মূল পেনশন ৯,০০০ টাকা। ওদিকে সপ্তম বেতন কমিশনের অধীনে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সর্বাধিক মূল বেতন ২,২৫,০০০ টাকা। ক্যাবিনেট সচিব এবং অন্যান্য শীর্ষ পদের কর্মকর্তারা প্রতি মাসে এই ২,৫০,০০০ টাকা বেতন পেয়ে থাকেন। এখন ৭ম সিপিসির অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হয়েছিল ২.৫৭। 

কীভাবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেয় পে কমিশন?4/8

কীভাবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেয় পে কমিশন?

বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার পিছনে ২টি ফ্যাকটর কাজ করে। যথা- ফিটমেন্ট এবং মহার্ঘ ভাতার হার। ফিটমেন্ট ফ্যাক্টর হল একজন সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন এবং পেনশন নির্ধারণের জন্য ব্যবহৃত একটি মেট্রিক। জীবনযাত্রার ন্যূনতম খরচের উপর ভিত্তি করে এই ফ্যাকটর নির্ধারণ করা হয়। যার উপর ভিত্তি করে তৈরি হয় আদর্শ বেতন কাঠামো।

5/8

ওদিকে খাদ্য, পোশাক এবং বাসস্থানের মতো প্রয়োজনীয় খরচ বিবেচনা করে একজন সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ/ডিআর প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকার বছরে দুবার ডিএ/ডিআর বৃদ্ধি করে থাকে। প্রথম ডিএ বৃদ্ধি ১ জানুয়ারি থেকে এবং দ্বিতীয়টি ১ জুলাই থেকে কার্যকর হয়। বর্তমানে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ৫৮ শতাংশ ডিএ/ডিআর পান।

ফিটমেন্ট ফ্যাক্টর কীভাবে গণনা করা হয়?6/8

ফিটমেন্ট ফ্যাক্টর কীভাবে গণনা করা হয়?

বেতন কমিশন সাধারণত ১.০ এর বেস ফিটমেন্টে ডিএ গণনা করে থাকে। একটি স্ট্যান্ডার্ড বেস ভ্যালু থেকে শুরু করে প্রাথমিক ফিটমেন্ট ফ্যাক্টরটি সেই অনুযায়ী সংশোধন করা হয়। এরপর এই ফিটমেন্ট ফ্যাকটর কতখানি বাড়ানো হবে, তা নির্ধারণ করা হয়। দেখা গেছে, প্রতি সময়ই বেতন কমিশন ফিটমেন্ট ফ্যাকটর ১৫-২০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে।

7/8

উদাহরণস্বরূপ: অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের সময় যদি ডিএ ৬০ শতাংশ হয়, তাহলে বেস ফিটমেন্ট ফ্যাকটর হবে ১.৬০। এই বেস ফিটমেন্ট ফ্যাক্টরের উপর যদি ২০ শতাংশ বৃদ্ধি হয়, তবে ফিটমেন্ট ফ্যাকটর হবে ১.৯২। আর যদি ৩০ শতাংশ বৃদ্ধি পায়, তবে তা হবে ২.০৮।

কীভাবে গণনা করা হবে নতুন বেতন?8/8

কীভাবে গণনা করা হবে নতুন বেতন?

ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে সংশোধিত বেতন গণনার মৌলিক সূত্রটি হল- সংশোধিত বেতন = মৌলিক বেতন × ফিটমেন্ট ফ্যাকটর।