জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগেই জানা গিয়েছিল যে, অষ্টম পে কমিশনে বিরাট সুখবর পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বিরাট স্বস্তি পেতে চলেছেন। বহু প্রতীক্ষিত এই পে-কমিশন নিয়ে তাঁরা খুবই উল্লসিত। কেননা, এবার তাঁদের কাছে পরিষ্কার হয়ে গেল, ঠিক কতটা বৃদ্ধি তাঁদের হচ্ছে। হাতে কত টাকা তাঁরা পেতে চলেছেন।
1/6দিন দিন জীবনযাপনের খরচ বাড়ছে। অর্থনৈতিক ভাবে স্বস্তির জায়গায় পৌঁছতে পারছেন না সরকারি কর্মীরা। ফলে, তাঁরা তাঁদের আসন্ন নতুন পে-স্ট্রাকচার নিয়ে খুবই আগ্রহী ও খুশি।
2/6পে-কমিশন এমন এক ব্যবস্থা, যাতে বর্তমান পরিস্থিতি বিচার করে সরকারি কর্মীদের বেতনের কাঠামো নির্ধারণ করা হয়।
3/6তবে শুধু চাকরিজীবীদেরই নয়, যাঁরা পেনসন পান, এতে উপকৃত হন তাঁরাও।
4/6এর ফলে অন্তত পক্ষে ৫০ লক্ষ সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হতে চলেছেন।
5/6এর অর্থ, এই পে কমিশনের জেরে সংশোধিত ও পরিমার্জিত হবে কর্মীদের বেসিক পে, তাঁদের অ্যালোয়েন্স, মহার্ঘ ভাতা, ট্রাভেল অ্যালোয়েন্স, মেডিক্যাল অ্যালোয়েন্স, চিল্ড্রেন এডুকেশন এবং এইচআরএ। প্রভূত উপকৃত হবেন পেনশনভোগীরা। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই এর সুবিধা পেতে থাকবেন সকলে।
6/6কেন্দ্রীয় সরকারি যেসব পে-লেভেল আছে, তার সবগুলি ধাপেই গড়ে মোটামুটি ৪০ শতাংশের মতো বৃদ্ধি ঘটতে চলেছে। একটা উদাহরণ দেওয়া যাক। ধরা যাক, লেভেন-১, এঁরা এখন, সপ্তম পে-কমিশনে বেসিক পাচ্ছেন ১৮ হাজার, অষ্টম পে কমিশনে সেটা এক লাফে হচ্ছে ২৬ হাজার! ৪৪ শতাংশ বৃদ্ধি! আবার, ধরা যাক, লেভেল-১৪; এঁদের এখন বেসিক পে ১ লক্ষ ৪৪ হাজার, ২০০ টাকা। এটা বেড়ে দাঁড়াচ্ছে ২ লক্ষ টাকা! ৩৮.৭ শতাংশ বৃদ্ধি!