8th Pay Commission Salary Hike: আড়াই গুণেরও বেশি বাড়ছে বেতন! ২০০০০, ২২৪০০, ২৫০০০ টাকা বেসিক পে একলাফে বেড়ে কত হতে পারে...কড়ায়-গন্ডায় বুঝে নিন হিসেব...

Written BySUDESHNA PAUL
Published: Aug 04, 2025, 12:06 PM IST|Updated: Aug 04, 2025, 12:06 PM IST

8th Pay Commission Salary Hike Calculator: আগামী বছরের শুরুতেই অষ্টম পে কমিশন লাগু হওয়ার কথা। বেচন বৃদ্ধির ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টরই হচ্ছে মূল ফ্যাক্টর।

8th Pay Commission Salary Hike1/9

অষ্টম পে কমিশনে বেতন বৃদ্ধি ক্যালকুলেটর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তম পে কমিশনের মেয়াদ শেষের পথে। এরপর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য লাগু হবে অষ্টম পে কমিশন। সরকারী কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বেতন ও পেনশন কাঠামো সংশোধন-ই অষ্টম পে কমিশনের লক্ষ্য। 

8th Pay Commission Salary Hike2/9

অষ্টম পে কমিশনে বেতন বৃদ্ধি ক্যালকুলেটর

শোনা যাচ্ছে অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ২.৫X। অর্থাৎ, অষ্টম পে কমিশনে একজন সরকারী কর্মচারীর বেতন বাড়তে পারে আড়াই গুণ। আগামী বছরের শুরুতেই অষ্টম পে কমিশন লাগু হওয়ার কথা।

8th Pay Commission Salary Hike3/9

অষ্টম পে কমিশনে বেতন বৃদ্ধি ক্যালকুলেটর

এরফলে বর্তমানে একজন কর্মচারীর মূল বেতন যদি হয় ২০,০০০ টাকা আর ফিটমেন্ট ফ্যাক্টর যদি হয় ২.৫X। তাহলে তাঁর সংশোধিত মূল বেতন হবে ৫০,০০০ টাকা। আর ফিটমেন্ট ফ্যাক্টর যদি হয় সর্বোচ্চ ২.৮৬X। তাহলে সংশোধিত মূল বেতন হবে ৫২,২০০ টাকা। আর ফিটমেন্ট ফ্যাক্টর যদি 'কনজারভেটিভ' ভাবে হয় সর্বোচ্চ ১.৯২X। তাহলে সংশোধিত মূল বেতন হবে ৩৮,৪০০ টাকা।

8th Pay Commission Salary Hike4/9

অষ্টম পে কমিশনে বেতন বৃদ্ধি ক্যালকুলেটর

একইরকভাবে বর্তমানে একজন কর্মচারীর মূল বেতন যদি হয় ২২,৪০০ টাকা আর ফিটমেন্ট ফ্যাক্টর যদি হয় ২.৫X। তাহলে তাঁর সংশোধিত মূল বেতন হবে ৫৬,০০০ টাকা। আর ফিটমেন্ট ফ্যাক্টর যদি হয় সর্বোচ্চ ২.৮৬X। তাহলে সংশোধিত মূল বেতন হবে ৬৪,০৬৪ টাকা। আর ফিটমেন্ট ফ্যাক্টর যদি 'কনজারভেটিভ' ভাবে হয় সর্বোচ্চ ১.৯২X। তাহলে সংশোধিত মূল বেতন হবে ৪৩,০০৮ টাকা।

8th Pay Commission Salary Hike5/9

অষ্টম পে কমিশনে বেতন বৃদ্ধি ক্যালকুলেটর

আর বর্তমানে একজন কর্মচারীর মূল বেতন যদি হয় ২৫,০০০ টাকা আর ফিটমেন্ট ফ্যাক্টর যদি হয় ২.৫X। তাহলে তাঁর সংশোধিত মূল বেতন হবে ৬২,৫০০ টাকা। আর ফিটমেন্ট ফ্যাক্টর যদি হয় সর্বোচ্চ ২.৮৬X। তাহলে সংশোধিত মূল বেতন হবে ৭১,৫০০ টাকা। আর ফিটমেন্ট ফ্যাক্টর যদি 'কনজারভেটিভ' ভাবে হয় সর্বোচ্চ ১.৯২X। তাহলে সংশোধিত মূল বেতন হবে ৪৮,০০০ টাকা।

8th Pay Commission Salary Hike6/9

অষ্টম পে কমিশনে বেতন বৃদ্ধি ক্যালকুলেটর

এখন পে-গ্রেড অনুসারে হিসেব করে দেখা গিয়েছে যে, যদি সপ্তম পে কমিশনে লেভেল ১-এ কারও বেতন হয়ে থাকে ১৮,০০০ টাকা, তবে অষ্টম পে কমিশনের ক্ষেত্রে ১.৯২X ফিটমেন্ট ফ্যাক্টরে সেই বেতন বেড়ে হতে পারে ৩৪,৫৬০ টাকা। আর  সর্বোচ্চ ২.৮৬X ফিটমেন্ট ফ্যাক্টরে বেতন হতে পারে ৫১,৪৮০ টাকা।

8th Pay Commission Salary Hike7/9

অষ্টম পে কমিশনে বেতন বৃদ্ধি ক্যালকুলেটর

আবার সপ্তম পে কমিশনে লেভেল ৬-এ যদি কারও বেতন হয়ে থাকে ৩৫,৪০০ টাকা, তবে অষ্টম পে কমিশনের ক্ষেত্রে ১.৯২X ফিটমেন্ট ফ্যাক্টরে সেই বেতন বেড়ে হতে পারে ৬৮,২০৮ টাকা। আর  সর্বোচ্চ ২.৮৬X ফিটমেন্ট ফ্যাক্টরে বেতন হতে পারে ১,০১,৮৪৪ টাকা।

8th Pay Commission Salary Hike8/9

অষ্টম পে কমিশনে বেতন বৃদ্ধি ক্যালকুলেটর

আর সপ্তম পে কমিশনে লেভেল ১০-এ যদি কারও বেতন হয়ে থাকে ৫৬,১০০ টাকা, তবে অষ্টম পে কমিশনের ক্ষেত্রে ১.৯২X ফিটমেন্ট ফ্যাক্টরে সেই বেতন বেড়ে হতে পারে ১,০৭,৭১২ টাকা। আর  সর্বোচ্চ ২.৮৬X ফিটমেন্ট ফ্যাক্টরে বেতন হতে পারে ১,৬১,৪৬৬ টাকা।

8th Pay Commission Salary Hike: What is fitment factor9/9

অষ্টম পে কমিশনে বেতন বৃদ্ধি: ফিটমেন্ট ফ্যাক্টর কী?

এখন প্রশ্ন হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর কী? ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে একটি গুণিতক, যার উপর ভিত্তি করেই প্রতি কমিশনে নয়া বেতন কাঠামো সংশোধিত হয়ে থাকে। ষষ্ঠ বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ১.৮৬X। সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭X।