SIR Controversy: 'কমিশনের নির্দেশ মানা সম্ভব হচ্ছে না', বাড়ি বাড়ি না গিয়ে...BLO-র কীর্তিতে হইচই...

জলপাইগুড়ি শহরেই ২ নম্বর রবীন্দ্রনগর কলোনি ভাটাখানা এলাকায় নাকি কখনও কমিউনিটি সেন্টারে তো আবার কখনও পাড়া মোড়ে বেঞ্চ পেতে বসে ফর্ম বিলি করছেন BLO প্রকাশচন্দ্র মজুমদার! স্থানীয়দের আপত্তিকে আমল দিতে নারাজ তিনি।      

Nov 08, 2025, 07:59 PM IST
1/7

প্রদ্যুত্‍ দাস: 'কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে মানা সম্ভব হচ্ছে না'। পাড়ার মোড়ে খোলা আকাশে নীচে বেঞ্চ পেতে বসে ফর্ম বিলি করছেন BLO!কখনও আবার বসছেন কমিউনিটি সেন্টারে। স্থানীয় বাসিন্দাদের আপত্তিকেও আমল দিতে নারাজ তিনি। যতকাণ্ড জলপাইগুড়িতে।

2/7

 নজরে ছাব্বিশে। বাংলাতেও এবার শুরু হয়ে গেল SIR। কমিশনের নির্দেশ, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে BLO-দের। সঙ্গে থাকবেন বিভিন্ন রাজনৈতিক  দলের এজেন্ট বা BLA। কিন্তু সেই নির্দেশ আর মানছে কে!  

3/7

জলপাইগুড়ি শহরেই ২ নম্বর রবীন্দ্রনগর কলোনি ভাটাখানা এলাকায় কখনও কমিউনিটি সেন্টারে তো আবার কখনও পাড়া মোড়ে বেঞ্চ পেতে BLO প্রকাশচন্দ্র মজুমদার ফর্ম বিলি করছেন অভিযোগ।  

4/7

BLO কাজে আপত্তি জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। কিন্তু তারপরেও একইভাবে ফর্ম বিলি চলছে বলে অভিযোগ।

5/7

BLO প্রকাশচন্দ্র মজুমদারের দাবি, 'বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, কিন্তু বাড়িতে লোকজন পাওয়া যাচ্ছে না। তাই আশপাশের কয়েকটা বাড়ির সদস্যদের খবর দিয়ে এক জায়গায় বসে ইনিউমারেশন ফর্ম বিলির কাজ করা হচ্ছে'। তাতে নাকি সুবিধাও হচ্ছে!  

6/7

 BLO-র পাশে দাঁড়িয়ে ওই বুথে তৃণমূলের BLA রাজদীপ ঘোষাল। তাঁরও দাবি,  'ঠিকভাবেই কাজ চলছে। কোনও অসুবিধা হচ্ছে'।

7/7

এর আগে, জলপাইগুড়িতেই তিস্তা নদীর বাঁধের উপর বসে ফর্ম বিলির অভিযোগ উঠেছিল BLO-র বিরুদ্ধে। কৃষ্ণা রায় কুণ্ডু নামে ওই বিএলও-র অবশ্য সাফাই ছিল, ফর্ম ভর্তি ব্যাগ খুব ভারী।