Chandannagar Missing case: সম্বল ১০০ টাকা, স্কুলে বেরিয়ে ফিরল না ক্লাস টেনের মেয়ে! মিলল চিঠি, 'কারও সঙ্গে নিজের ইচ্ছায় চলে যাচ্ছি'...

Written ByTanumoy Ghosal
Published: Sep 18, 2025, 05:44 PM IST|Updated: Sep 18, 2025, 05:44 PM IST

Chandannagar Missing case:  বাবা-মা দু'জনেই প্রয়াত। গত কয়েক মাস ধরেই চন্দননগরের কাঁটাপুকুরের কাছে মামার বাড়িতে থাকছিল ক্লাস টেনের ছাত্রী  শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।গত শুক্রবার স্কুলের অনুষ্ঠান আছে মামার বাড়ি থেকে বেরোয় সে। আর ফেরেনি।

1/8

বিধান সরকার: 'নিজের ইচ্ছায় চলে যাচ্ছি'। চিঠি লিখে মামার বাড়ি থেকে উধাও ক্লাস টেনের ছাত্রী! এক সপ্তাহ ধরে কোন খোঁজ নেই। চন্দননগর থানায় নিখোঁজ ডায়ের করেছেন মামার বাড়ির লোকেরা। মেয়ের খোঁজ পেয়ে আবেদন জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়ও।

2/8

 নিখোঁজ ছাত্রীর নাম শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। হুগলির ইমামবাড়ার কাছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস টেনের ছাত্রী।

3/8

কয়েক মাসের ব্যবধানে বাবা-মাকে হারিয়েছে শর্মিষ্ঠা। গত কয়েক মাস ধরেই চন্দননগরের কাঁটাপুকুরের কাছে মামার বাড়িতে থাকছিল সে।

4/8

মামার বাড়ি থেকে পুলকারে স্কুলে যেত রোজ। এবছর বোর্ডের পরীক্ষার দেওয়ার কথা শর্মিষ্ঠার।

5/8

 গত শুক্রবার স্কুলের অনুষ্ঠান আছে মামার বাড়ি থেকে বেরোয় শর্মিষ্ঠা। সেদিন কিন্তু পুলকারে যায়নি। টোটোয় যাবে বলে দিদার কাছ থেকে একশ টাকা নিয়েছিল ওই স্কুল পড়ুয়া।

6/8

আর বাড়ি ফেরেনি শর্মিষ্ঠা। মামা অমিত পাল বন্ধুদের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ভাগ্নীর খোঁজ করেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে খুঁজে দেওয়ার আবেদনও করেন। 

7/8

পরিবারের লোকেদের দাবি, শর্মিষ্ঠার কাছে মোবাইল ছিল, কিন্তু সেটি বন্ধ। কোথাও খোঁজ না পেয়ে শেষে চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন অমিত।

8/8

অমিত জানান,  ইংরেজিতে একটা চিঠি পাওয়া গিয়েছে। ভাগ্নী লিখেছে, 'কারও সঙ্গে নিজের ইচ্ছায় চলে যাচ্ছি'।