West Bengal HS Exam 2026: পূর্ব বর্ধমানের ভেদিয়া হাই স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সেলিমা খাতুন। আজ, সোমবার উচ্চমাধ্য়মিক পরীক্ষা দিতে ভুল করে নিজের স্তুলেই হাজির হয় সে। সিট পড়েছে গুসকরায় হাইস্কুলে। নিজের গাড়িতে করে সেলিমাকে পরীক্ষাকেন্দ্র পৌঁছে গেন আউসগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আবদুল লালন।
1/7অরূপ লাহা: উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই বিপত্তি। ভুল করে নিজের স্কুলেই পরীক্ষা দিতে চলে গেল এক ছাত্রী! ত্রাতায় ভূমিকা স্থানীয় এক তৃণমূল নেতা। নিজের গাড়িতে করে ওই ছাত্রীকে পৌঁছে দিলেন পরীক্ষাকেন্দ্রে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে।
2/7দেশের মধ্যে প্রথম। উচ্চমাধ্য়মিকেও এবার সেমিস্টার। ইলেভেন এবং টুয়েলভ মিলিয়ে চারটি সেমিস্টার হবে পরীক্ষা।
3/7আজ, সোমবার থেকে শুরু হল তৃতীয় সেমিস্টার। MCQ and OMR পদ্ধতিতে হবে পরীক্ষা।
4/7পূর্ব বর্ধমানে ভেদিয়া হাই স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সেলিমা খাতুন। তার পরীক্ষার সিট পড়েছে গুসকরা বালিকা বিদ্যালয়ে।
5/7এদিন সকালে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় সেলিমা। কিন্তু গুসকরা বালিকা বিদ্যালয় নয়, সোজা নিজের স্কুল অর্থাত্ ভেদিয়া হাই স্কুলেই হাজির হয় সে!
6/7স্কুলে গিয়ে সেলিমা জানতে পারে, উচ্চমাধ্য়মিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হচ্ছে প্রায় ১৬ কিমি দূরে গুসকরা বালিকা বিদ্যালয়ে। কীভাবে যাবে? পরীক্ষার্থীর তখন প্রায় দিশেহারা অবস্থা।
7/7দেবদূতের মতোই সেলিমার পাশে দাঁড়ান আউসগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আবদুল লালন। নিজের গাড়িতে ওই পরীক্ষার্থীকে গুসকরা উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেন তিনি। যথা সময়েই থার্ড সেমিস্টারের প্রথম পরীক্ষা দিয়েছে সেলিমা।