Siliguri Boys School: স্কুলে দিতে হবে দাদাগিরি ট্যাক্স! কথা না-শোনায় সহপাঠীকে বেদম মার ক্লাস এইটের ছাত্রের... ভাইরাল ভিডিয়ো

Written ByTanumoy Ghosal
Published: Aug 11, 2025, 04:51 PM IST|Updated: Aug 11, 2025, 04:54 PM IST

Siliguri Boys School: স্কুলে 'দাদাগিরি ট্য়াক্স'। রোজ দিতে হবে ২০ টাকা! কথা শোনায় সহপাঠীকে বেদম মার ক্লাস এইটের পড়ুয়ার। ভাইরাল ভিডিয়োতে তোলপাড় শিলিগুড়ি।

স্কুলে 'দাদাগিরি ট্যাক্স'1/7

স্কুলে 'দাদাগিরি ট্যাক্স'

নারায়ণ  সিংহরায়: স্কুলে 'দাদাগিরি ট্যাক্স'। টাকা না পেলেই সহপাঠীদের মারধর পড়ুয়ার! সোশ্য়াল মিডিয়া ভাইরাল ভিডিয়ো। চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। প্রশ্নের মুখে স্কুলের নিরাপত্তা। 

স্কুলে 'দাদাগিরি ট্যাক্স'2/7

স্কুলে 'দাদাগিরি ট্যাক্স'

শহরের অন্য়তম ঐতিহ্যবাদী স্কুলের তালিকায় প্রথমে স্থানে শিলিগুড়ি বয়েজ স্কুল। কিন্তু গত বিগত কয়েক বছর ধরে সেই স্কুলের মান নিম্নগামী। এবার প্রকাশ্যে এল চাঞ্চল্য়কর ঘটনা।

 

স্কুলে 'দাদাগিরি ট্যাক্স'3/7

স্কুলে 'দাদাগিরি ট্যাক্স'

স্কুল চত্বরেই ক্লাস এইট এক ছাত্রকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। সেই ভিডিয়ো এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

স্কুলে 'দাদাগিরি ট্যাক্স'4/7

স্কুলে 'দাদাগিরি ট্যাক্স'

ক্লাস এইটেরই এক পড়ুয়াকে নাকি রোজ ২০ টাকা করে 'দাদাগিরি ট্যাক্স' দিতে হয়! নিগৃহীত পরিবারের অভিযোগ, যাদের কাছে টাকা থাকে, তারা রেহাই পেয়ে যায়। কিন্তু টাকা দিতে না পারলেই জুটে মারধর।

স্কুলে 'দাদাগিরি ট্যাক্স'5/7

স্কুলে 'দাদাগিরি ট্যাক্স'

টাকা দিতে না পারায় আক্রান্ত পড়ুয়াদের দিনের পর ওই পড়ুয়ার মারধর করত বলে অভিযোগ।

স্কুলে 'দাদাগিরি ট্যাক্স'6/7

স্কুলে 'দাদাগিরি ট্যাক্স'

 পরিবারের দাবি, অভিযুক্ত পড়ুয়া জানত স্কুলের কোথায় সিসিটিভি ক্য়ামেরা নেই। সেখানে নিয়ে গিয়ে ওই পড়ুয়াদের মারধর করা হত নিয়মিত। এমনকী, মারধরের ভিডিয়ো তুলে ভাইরালও করে দেওয়া হয়েছে। 

স্কুলে 'দাদাগিরি ট্যাক্স'7/7

স্কুলে 'দাদাগিরি ট্যাক্স'

ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন শিলিগু়ড়ি বয়েজ স্কুলের প্রধান শিক্ষিক উত্‍পল দত্ত। তিনি বলেন, 'অভিভাবকের সাথে ডেকে আমরা কথা বলব। যে অভিযুক্ত তার অভিভাবককেও ডাকা হয়েছে। অবশ্যই আমরা ব্যবস্থা নেব'।