Tea Estate Closed: বোনাস চাইতেই বন্ধ চা বাগান! পুজোর মুখে কাজ হারালেন সাড়ে তিনশো শ্রমিক...

Written ByTanumoy Ghosal
Published: Sep 26, 2025, 07:44 PM IST|Updated: Sep 26, 2025, 07:44 PM IST

Tea Estate Closed:  বোনাস-বিক্ষোভে বিপাকে শ্রমিকরাই। পুজোর মুখে সাসপেনসন অফ ওয়ার্কের নোটিশ  জলপাইগুড়ির মাল মহকুমার নাগরাকাটা ব্লকের ধরনীপুর চা বাগানে! কাজ হারালেন সাড়ে তিনশো জন।

পুজোর মুখে বন্ধ চা বাগান1/7

পুজোর মুখে বন্ধ চা বাগান

অরূপ বসাক: নিমেষে ফিকে হয়ে গেল পুজোর আনন্দ! বোনাস সংক্রান্ত কারণে শেষপর্যন্ত বন্ধই হয়ে গেল ডুয়ার্সের ধরনীপুর চাবাগান। কাজ হারালেন ৩৫০ শ্রমিক।

 

পুজোর মুখে বন্ধ চা বাগান2/7

পুজোর মুখে বন্ধ চা বাগান

বোধনের আগেই বিসর্জন! চতুর্থীতেই বন্ধ হয়ে জলপাইগুড়ির মাল মহকুমার নাগরাকাটা ব্লকের ধরনীপুর চা বাগান।

পুজোর মুখে বন্ধ চা বাগান3/7

পুজোর মুখে বন্ধ চা বাগান

পুজোর হাতে বাড়তি টাকা চাই। বুধবার থেকে বোনাসের দাবি আন্দোলনের নেমেছিলেন ধরণীপুর চা বাগানে শ্রমিকরা।

পুজোর মুখে বন্ধ চা বাগান4/7

পুজোর মুখে বন্ধ চা বাগান

 শ্রমিকদের দাবি, মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন ২০ শতাংশ হারে বোনাস দেওয়া হবে চা বাগানের শ্রমিকরা।

পুজোর মুখে বন্ধ চা বাগান5/7

পুজোর মুখে বন্ধ চা বাগান

 বিক্ষোভ চরমে পৌঁছয় বুধবার রাতে। চা বাগানের ম্যানেজারের বাংলোর সামনে ধরনায় বসে শ্রমিকরা।

পুজোর মুখে বন্ধ চা বাগান6/7

পুজোর মুখে বন্ধ চা বাগান

শ্রমিকের বিক্ষোভের মুখে বাংলো ছেড়ে পালান ম্যানেজার। গতকাল, বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন শ্রমিকরা।

 

পুজোর মুখে বন্ধ চা বাগান7/7

পুজোর মুখে বন্ধ চা বাগান

আজ, শুক্রবার সকালে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেওয়া হল চা বাগানে। শ্রমিকদের আক্ষেপ,  'ভেবেছিলাম পুজোর আগে কিছু হাতে পাব। তুন জামাকাপড় তো দুরের কথা, এখন মনে হচ্ছে পুজোটাই মাটি হয়ে গেলো আমাদের'।