Abhishek Sharma Creates T20I History: মরুশহরে মরুদেশের বিরুদ্ধে মহাপ্রলয় অভিষেকের, ভারতের সঙ্গেই যুবরাজের শিষ্যেরও ইতিহাস!

Written BySubhapam Saha
Published: Sep 11, 2025, 01:54 PM IST|Updated: Sep 11, 2025, 01:54 PM IST

Abhishek Sharma Creates T20I History: মরুশহরে মরুদেশের বিরুদ্ধে মহাপ্রলয় ছিল অভিষেক শর্মার। যুবরাজের শিষ্যে লিখলেন ইতিহাস। একাধিক রেকর্ড গড়ল ভারতও...

 UAE vs India1/7

সংযুক্ত আরব আমিরশাহী বনাম ভারত

এশিয়া কাপে আমিরশাহীকে দুরমুশ করে অভিযান শুরু করেছে ভারত। গতবারের চ্যাম্পিয়নরা টস জিতে প্রথমে ফিল্ডিং করে আমিরশাহীকে ৫৭ রানে অলআউট করে দিয়েছিল। জবাবে সূর্যকুমার যাদবের টিম মাত্র ২৭ বল খেলে হেসেখেলে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়। 

Abhishek Sharma Creates T20I History2/7

ইতিহাস লিখলেন অভিষেক শর্মা

মরুশহরে মরুদেশের বিরুদ্ধে ইতিহাস লিখলেন অভিষেক শর্মা। যুবরাজের শিষ্য ও সহ-অধিনায়ক শুভমন গিলের নয়া ওপেনিং জুটি বিস্ফোরক মেজাজে শুরু করেছিলেন। ৩.৫ ওভারে ৪৮ রান চলে আছে প্রথম উইকেটে। অভিষেক ১৮ মিনিট ক্রিজে ছিলেন। ৩ ছয় ও ২ চারে ১৬ বলে ৩০ রান করেন। ১৮৭.৫০-র স্ট্রাইক রেট ছিল তাঁর। 

 

Abhishek Sharma Creates T20I History3/7

ইতিহাস লিখলেন অভিষেক শর্মা

রান তাড়ার খেলায় অভিষেক প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ছিলেন। লং-অফের উপর দিয়ে লফট করে দিয়েছিলেন বল। টি-টোয়েন্টিআই ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকানো চতুর্থ ভারতীয় হিসেবে ইতিহাস লিখলেন অভিষেক!

Abhishek Sharma Creates T20I History4/7

ইতিহাস লিখলেন অভিষেক শর্মা

রোহিত শর্মা (২০২১ সালে আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে), যশস্বী জয়সওয়াল (২০২৪ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে) এবং সঞ্জু স্যামসনের (২০২৫ সালে মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে) পর রোহিত টি-টোয়েন্টি ইনিংসের প্রথম বলে ছয় মারার ঐতিহাসিক মাইলস্টোন তৈরি করলেন।

Abhishek Sharma Creates T20I History5/7

ইতিহাস লিখলেন অভিষেক শর্মা

রোহিত-যশস্বী-সঞ্জুরা কিন্তু ম্যাচের প্রথম ইনিংসের প্রথম বলে ছয় মেরেছেন। ২৫ বছরের অভিষেক প্রথম ভারতীয় হিসেবে রান তাড়া করতে নেমে এই কৃতিত্ব অর্জন করলেন। বাঁ-হাতি বিধ্বংসী ব্যাটার অভিষেক কিন্তু দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানশিকারি। চলতি বছরের শুরুতে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৫ রান করেন এবং তাঁর সতীর্থ শুভমন গিলের (অপরাজিত ১২৬) রেকর্ড ভেঙে দেন।

 

India’s Biggest T20I Wins (Balls Remaining)6/7

ভারতের সবচেয়ে বড় টি-টোয়েন্টিআই জয় (বলের মার্জিনে)

১) ৯৩ বল হাতে রেখে আমিরশাহীর বিরুদ্ধে দুবাইয়ের এই জয়, ২) ৮১ বল হাতে রেখে স্কটল্যান্ডের বিরুদ্ধে দুবাইয়ে ২০২১ সালে জয়, ৩) ৬৪ বল হাতে রেখে বাংলাদেশের বিরুদ্ধে হাংঝাউতে ২০২৩ সালের জয়, ৪) ৫৯ বল হাতে রেখে আমিরশাহীর বিরুদ্ধে মীরপুরে ২০১৬ সালের জয়।

 

 

India’s Biggest T20I Wins (Overs Taken)7/7

সবচেয়ে কম বল খেলে ভারতের সবচেয়ে বড়টি-টোয়েন্টিআই জয়

১) ৪.৩ ওভার খেলে আমিরশাহীর বিরুদ্ধে দুবাইয়ের এই জয়, ২) ৬.৩ ওভার খেলে স্কটল্যান্ডের বিরুদ্ধে দুবাইয়ে ২০২১ সালে জয়, ৩) ৭.২ ওভার খেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে ২০২২ সালে জয়, ৪) ৯.২ ওভার খেলে হাংঝাউতে ২০২৩ সালের জয়, ৫) ১১.৫ ওভার খেলে বাংলাদেশের বিরুদ্ধে গোয়ালিয়রে ২০২৪ সালের জয়।