Sealdah Local train: এবার সপ্তাহান্তে ছুটির দিনে সপরিবার রেলযাত্রা আরও আরামদায়ক। কারণ, শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে রবিবারও মিলবে AC লোকাল। শিয়ালদহ-কল্য়াণী শাখা বিকেলেও মিলবে AC লোকাল।
1/9অয়ন ঘোষাল: নজরে যাত্রী স্বাচ্ছন্দ্য। শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে এবার রবিবারও AC লোকাল! শুধু তাই নয়, বিকেলের ব্যস্ত সময়ে শিয়ালদহ-কল্য়াণী রুটে আরও একটি AC লোকাল চালানোর সিদ্ধান্ত নিল পূ্র্ব রেল। সঙ্গে মেট্রো যাত্রীদের সুবিধায় দমদম ক্যান্টনমেন্ট থেকে পর্যন্ত বনগাঁ পর্যন্ত নতুন লোকাল ট্রেন।
2/9গলদঘর্মে হয়ে 'ডেইলি প্যাসেঞ্জারি'র দিন শেষ। লোকাল ট্রেনেও এখন এসি!
3/9স্রেফ শিয়ালদহ-রানাঘাট নয়, শিয়ালদহ–কৃষ্ণনগর ও শিয়ালদহ-কল্য়াণী শাখাতেও চলছে AC লোকাল।
4/9রবিবার বাদে রোজ। শিয়ালদহ–কৃষ্ণনগর এতদিন সোমবার থেকে শনিবার পর্যন্তই AC লোকাল ট্রেন চলত। এবার সপ্তাহান্তে ছুটির দিনে সপরিবার রেলযাত্রা আরও আরামদায়ক। কারণ, শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে রবিবারও মিলবে AC লোকাল।
5/9রবিবার শিয়ালদহ থেকে এসি লোকাল ছাড়বে সকাল ১১:৫৫ নাগাদ। কৃষ্ণনগর পৌঁছবে দুপুর ২:২০ মিনিট নাগাদ। আবার ফিরতি পথে কৃষ্ণনগর থেকে দুপুর ৩:৫৭ মিনিট নাগাদ ছেড়ে শিয়ালদহে পৌঁছবে সন্ধ্যা ৬:২০ মিনিট নাগাদ।
6/9AC লোকালের পরিষেবার আওতায় চলে এসেছে শিয়ালদহ-কল্য়াণী শাখাও। বস্তুত, চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে, এই শাখায় বিকেলে আরও AC লোকাল চালানোর কথা ঘোষণা করেছে পূর্ব রেল।
7/9শিয়ালদহ থেকে দুপুর ৩:১০ মিনিট নাগাদ কল্যাণীর উদ্দেশ্যে এসি লোকাল ছাড়বে। কল্যাণী পৌঁছবে বিকেল ৪:৩২ মিনিট নাগাদ। কল্যাণী থেকে এসি লোকাল ছাড়বে ৫:০২ মিনিট নাগাদ। শিয়ালদহ পৌঁছবে সন্ধ্যা ৬:২০ মিনিট নাগাদ।
8/9দমদম বা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ট্রেনে এসে অনেকেই আবার মেট্রো ধরেন। তাঁদের কথা মাথায় রেখে দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ পর্যন্ত নতুন লোকাল চালু করা হচ্ছে।
9/9নগাঁ–বারাসত রুটে যাত্রীদের বিভ্রান্তি দূর করতে শিয়ালদহ বিভাগ একাধিক 'আপ' ট্রেনকে বনগাঁ পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। এখন যে ট্রেনগুলি দত্তপুকুর, ঠাকুরনগর বা গোপালনগর পর্যন্ত চলে, সেই ট্রেনগুলিকে বনগাঁ পর্যন্ত চালানো হতে পারে। আপাতত পরীক্ষামূলকভাবে রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ AC লোকাল দাঁড়াবে গোপালনগর ও বামনগাছি স্টেশনে।