Dev Mother's 60th Birthday: মায়ের ৬০তম জন্মদিন! স্মৃতির ঝাঁপি খুলে একগুচ্ছ আদুরে ছবি পোস্ট দেবের...

Published: Jan 15, 2026, 03:58 PM IST|Updated: Jan 15, 2026, 03:58 PM IST

Dev Family Album: ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার দেবের মা, মৌসুমী অধিকারীর জন্মদিন। আর ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তাঁর মেগাস্টার ছেলে। মায়ের ৬০তম জন্মদিনে একঝাঁক অদেখা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব। ক্যাপশনে মজার ছলে লিখেছেন, "মা সিনিয়র সিটিজ়েন ক্লাবে যোগ দিল। ৬০তম জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমায় মা।"

 

মায়ের জন্মদিনে...1/12

মায়ের জন্মদিনে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্য মুক্তিপ্রাপ্ত প্রজাপতি ২ ছবির প্রচারে দেব বলছিলেন, এখনও নাকি মায়ের হাতে মার খান। আবার তাঁর সব গল্প বাড়ি ফিরে মায়ের সঙ্গেই। 

মায়ের জন্মদিনে...2/12

মায়ের জন্মদিনে...

টলিউডের মেগাস্টার তিনি, আবার তিন বারের সাংসদ। কাজের চাপে দম ফেলার সময় নেই। এরই মাঝে মায়ের সঙ্গে সময় কাটাতে ভোলেন না দেব। 

মায়ের জন্মদিনে...3/12

মায়ের জন্মদিনে...

শত ব্যস্ততার মাঝেও পরিবারই যে তাঁর জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তা ফের প্রমাণ করলেন অভিনেতা দেব। 

মায়ের জন্মদিনে...4/12

মায়ের জন্মদিনে...

১৫ জানুয়ারি, বৃহস্পতিবার দেবের মা, মৌসুমী অধিকারীর জন্মদিন। আর ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তাঁর মেগাস্টার ছেলে। 

মায়ের জন্মদিনে...5/12

মায়ের জন্মদিনে...

মায়ের ৬০তম জন্মদিনে একঝাঁক অদেখা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব। ক্যাপশনে মজার ছলে লিখেছেন, "মা সিনিয়র সিটিজ়েন ক্লাবে যোগ দিল। ৬০তম জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমায় মা।"

মায়ের জন্মদিনে...6/12

মায়ের জন্মদিনে...

দেবের শেয়ার  ছবিতে ধরা পড়েছে মা-ছেলের অসাধারণ সব মুহূর্ত। প্রতিটি ছবিই যে সময়ের ঘেরাটোপে আটকে থাকা স্নেহের-আদরের ছবি। 

মায়ের জন্মদিনে...7/12

মায়ের জন্মদিনে...

দেবের প্রায় সব ছবির সেটেই একবার যান দেবের মা। বেশ কয়েকটি ছবির লুকে মায়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন দেব। 

মায়ের জন্মদিনে...8/12

মায়ের জন্মদিনে...

কখনও ‘রঘু ডাকাত’-এর শুটিং সেটে মায়ের উপস্থিতি, কখনও আবার বাবা-মা-বোনের সঙ্গে মিঠুন চক্রবর্তীর আড্ডা। 

মায়ের জন্মদিনে...9/12

মায়ের জন্মদিনে...

স্মৃতির ঝাঁপি থেকে বাদ যায়নি কাশ্মীর সফরের মিষ্টি স্মৃতিও। এক কথায়, দেবের পুরো জগৎটাই যেন ধরা পড়েছে এই ফ্রেমগুলোতে।

মায়ের জন্মদিনে...10/12

মায়ের জন্মদিনে...

দেব বরাবরই তাঁর মা-বাবার প্রতি ভীষণ সংবেদনশীল। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আমি পরজন্মে বিশ্বাস করি না। কিন্তু যদি সত্যিই সেটা হয়, তা হলে পরবর্তী সমস্ত জন্মে তুমি আমার মা হয়েই থেকো।" 

মায়ের জন্মদিনে...11/12

মায়ের জন্মদিনে...

কাজের ফ্রন্টে দেব এখন টলিউডের ফার্স্ট বয়। দেব বরাবরই নানা সাক্ষাত্‍কারে বলেন, বাবা-মার ভালো কাজের ফলই তিনি ভোগ করছেন। তাঁর সাফল্য আসলে তাঁর বাবা-মায়ের কর্মফল।

মায়ের জন্মদিনে...12/12

মায়ের জন্মদিনে...

প্রসঙ্গত, চলতি বছর স্বাধীনতা দিবসে মুক্তি পেতে পারে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’, যা করিমূল হকের জীবন অবলম্বনে তৈরি। এছাড়াও রয়েছে শুভশ্রীর সঙ্গে তাঁর বহুপ্রতীক্ষিত ছবি, যা আগামী বছর পুজোয় আসার কথা। তালিকায় আরও আছে ‘টনিক ২’ এবং ‘খাদান ২’-এর মতো বড় প্রোজেক্ট।