Shefali Jariwala's husband Parag Tyagi: 'আমি প্রতিটি জন্মে তোমাকেই ভালোবাসব! তুমি যতবার জন্মাবে, ঠিক খুঁজে নেব তোমাকে...'
Shefali Jariwal: ২৭ জুন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মডেল-অভিনেত্রী শেফালি জরিওয়ালা। মৃত্যুর পর কেটে গিয়েছে একটা সপ্তাহ। সময় চলে গেলেও এই শোক সহজে ভোলার নয়। ভালোবাসার মানুষ পরীর কথা বারবার মনে পড়ছে শেফালির স্বামী পরাগের। প্রয়াত স্ত্রীকে নিয়ে দ্বিতীয়বার পোস্ট করলেন তিনি ইনস্টাগ্রামে। সেই পোস্টে শুরু থেকে শেষ অবধি ফুটে উঠেছে পরিষ্কারভাবে স্বজন হারানোর বেদনা। না ফেরার দেশে রওনা দেওয়ার পর শেফালিকে দ্বিতীয় খোলা চিঠিতে কী লিখলেন পরাগ?
|
Jul 06, 2025, 09:22 PM IST
1/9
শেফালি জরীওয়াল

2/9
শেফালি জরীওয়াল

এর আগে শেফালিকে নিয়ে পরাগ তাঁর প্রথম পোস্টে লিখেছিলেন, ‘আমার পরি। চিরন্তন, চিরসবুজ ‘কাঁটা লাগা’ গার্ল। তোমার চোখে যা দেখা যেত তার থেকেও তোমার মধ্যে অনেক বেশি গুণ ছিল। তোমার কাজের প্রতি একাগ্রতা, নিষ্ঠা, তোমার জীবনদর্শন ছিল সত্যিই প্রশংসনীয়। পেশাগত জীবনেই শুধু নয় তুমি ব্যক্তি শেফালি হিসাবেও ভীষণ ভালো মানুষ ছিল। কত সহজেই সবাইকে আপন করে নিত। সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসত।
photos
TRENDING NOW
3/9
শেফালি জরীওয়াল

4/9
শেফালি জরীওয়াল

শেফালীকেই প্রত্যেক জন্মে স্ত্রী হিসেবে পেতে চান বলে জানিয়েছেন পরাগ। রবিবার শেফালীর সঙ্গে একগুচ্ছ ভাল মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন পরাগ। তাঁদের দু'জনের রসায়ন ধরা পড়ছে সেই ছবিগুলিতে। সেই সঙ্গে তিনি লিখেছেন, 'তুমি যত বার জন্মাবে, আমি তোমাকে ঠিক খুঁজে বার করব। প্রতি বার তোমাকেই ভালবাসব। আমার গুন্ডি, আমার ছোকরি, তোমাকেই আমি ভালবেসে যাব।'
5/9
শেফালি জরীওয়াল

পরাগের এই পোস্ট দেখে আবেগঘন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরাও। কিছু দিন আগেও স্ত্রীকে নিয়ে আরও একটি পোস্ট করেছিলেন তিনি। পরাগ লিখেছিলেন, 'কাঁটা লাগার জন্য চিরকাল মনে রাখা হবে ওকে। কিন্তু ওকে আমরা যে ভাবে দেখেছি, তার চেয়ে অনেক বেশি ব্যাপ্তি ওর। মাধুর্যে মোড়া এক অগ্নিপিণ্ড ছিল ও। খুবই বুদ্ধিদীপ্ত, নিজের লক্ষ্যে অবিচল'।
6/9
শেফালি জরীওয়াল

7/9

8/9
শেফালি জরীওয়াল

9/9
শেফালি জরীওয়াল

photos