Pahalgam Attack: ভারতকে দুষে দায় অস্বীকার পহেলগাঁও হামলার! বিশ্বের নজর ঘোরাতে নয়া 'নাটক' TRF-র...
Pahalgam Terror attack: পহেলগাঁও হামলায় যে ৪ জঙ্গিকে হামলাকারী বলে শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে ২ জনই পাকিস্তানি। পাকিস্তান থেকেই 'রিমোট কনট্রোলে' পহেলগাঁওয়ের গোটা 'অপারেশন' পরিচালনা কর হয়!
|
Apr 26, 2025, 02:17 PM IST
1/5
পহেলগাঁও হামলার দায় অস্বীকার TRF-র!

পিয়ালি মিত্র: সাফিকুল্লা কাসুরির পর এবার TRF। পহেলগাঁও হামলার ঘটনায় এবার দায় অস্বীকার করছে দ্যা রেজিসট্যান্স ফ্রন্ট। ২২ এপ্রিল দুপুরে কাশ্মীরের পহেলগাঁওয়ে 'মিনি সুইৎজারল্যান্ড' বলে খ্যাত বৈসরন উপত্যকায় পর্যটকদের ধর্ম যাচাই করে নির্বিচারে হত্যা করে জঙ্গিরা। ২৬ জন পর্যটককে খুন করে। হামলার ঘটনায় সেদিন-ই দায় স্বীকার করে লস্কর-ই-তইবার শাখা সংগঠন TRF।
2/5
পহেলগাঁও হামলার দায় অস্বীকার TRF-র!

এখন হামলার ঘটনায় দায় অস্বীকার করে TRF-এর দাবি, পহেলগাঁও-এর ঘটনার পিছনে তাদের কোনও যোগ নেই। TRF-এর আরও দাবি, তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আন-অথোরাইজড পোস্ট করা হয়েছে। যার পিছনেও ভারতের সাইবার ইনটেলিজেন্সের হাত রয়েছে। উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে লস্করের ডেপুটি চিফ কমান্ডার সইফুল্লা কাসুরির নাম।
photos
TRENDING NOW
3/5
পহেলগাঁও হামলার দায় অস্বীকার TRF-র!

4/5
পহেলগাঁও হামলার দায় অস্বীকার TRF-র!

প্রসঙ্গত, পহেলগাঁও হামলায় যে ৪ জঙ্গিকে হামলাকারী বলে শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে ২ জনই পাকিস্তানি। এও জানা গিয়েছে যে করাচি ও মুজফ্ফরবাদের সেফহাউজ থেকেই 'রিমোট কনট্রোলে' পহেলগাঁওয়ের গোটা 'অপারেশন' পরিচালনা করা হয়। মিলেছে সেই 'ডিজিটাল ফুটপ্রিন্ট'ও। ভারতের তরফে সেই প্রমাণ দেখানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চিনের উচ্চপদস্থ কূটনৈতিকদের।
5/5
পহেলগাঁও হামলার দায় অস্বীকার TRF-র!

যদিও হামলার পরই এই ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই বলে দাবি করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। কিন্তু দিন ঘুরতেই পাক যোগের একের পর এক প্রত্যক্ষ ও সুস্পষ্ট প্রমাণ ভারতের হাতে আসে। এমনকি পাক উপপ্রধানমন্ত্রী ইশক দার পহেলগাঁও হামলার জঙ্গিদের 'স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযোদ্ধা' বলেও অভিহিত করেন!
photos