Smriti Mandhana: রেকর্ড গড়ে 'বিশ্বকাপ হাতে' এবার বিয়ের পিঁড়িতে 'সেনসেশন' স্মৃতি! পাত্র কে, কবে বিয়ে... সব ফাঁস...

Written BySUDESHNA PAUL
Published: Nov 03, 2025, 01:09 PM IST|Updated: Nov 03, 2025, 01:39 PM IST

India Wins ICC Women's World Cup 2025: বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মৃতি মান্ধানার ৫৮ বলে ৪৫ রানের ইনিংস ভেঙে দিয়েছে মিতালি রাজের রেকর্ড। 

Indian Cricketer Smriti Mandhana wedding1/8

স্মৃতি মান্ধানা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশকে বিশ্বকাপ জিতিয়ে এবার বিয়ের পিঁড়িতে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা? 

Indian Cricketer Smriti Mandhana wedding2/8

স্মৃতি মান্ধানা

দীর্ঘদিনের বয়ফ্রেন্ড বলিউডের সুরকার পলাশ মুছলের সঙ্গে গাঁটছ়ড়া বাঁধতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট তারকা? 

Indian Cricketer Smriti Mandhana wedding3/8

স্মৃতি মান্ধানা

হোমটাউন সাংলিতে খুব শিগগিরই বসতে চলেছে বিয়ের আসর? এক হতে চলেছে চারহাত? কানাঘুষোয় এমনটাই শোনা যাচ্ছে। 

Indian Cricketer Smriti Mandhana wedding4/8

স্মৃতি মান্ধানা

মুম্বইতে জন্ম হলেও সাংলি-ই স্মৃতির ক্রিকেটের আঁতুড়ঘর। এখানেই শুরু হয়েছিল তাঁর ব্যাট হাতে ক্রিকেটের প্রশিক্ষণ। যে ক্রিকেট তাঁকে রূপকথার অংশ করেছে। ক্রিকেট প্রশিক্ষণের পাশাপাশি সাংলির মাধননগরেই স্মৃতির স্কুলজীবন কেটেছে। 

Indian Cricketer Smriti Mandhana wedding5/8

স্মৃতি মান্ধানা

শোনা যাচ্ছে, ২০ নভেম্বর, মহারাষ্ট্রের সাংলিতে বসতে চলেছে বিয়ের আসর। বিয়ের খবরে শিলমোহর দিয়েছেন পলাশ। ভারতের জয়ের পর গর্বিত প্রেমিক পলাশকে স্মৃতি ও বিশ্বকাপের ছবি পোস্ট করতে দেখা যায়। 

Indian Cricketer Smriti Mandhana wedding6/8

স্মৃতি মান্ধানা

বিয়ের খবরে শিলমোহর দিয়ে তিনি বলেন, খুব শিগগিরই স্মৃতি ইন্দোরের পুত্রবধূ হবেন। ২০২৪-এ একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই জুটির পথচলা শুরু। এবার ক্রিকেট ও সুর মিলতে চলেছে, চারহাত এক হতে চলেছে। 

Indian Cricketer Smriti Mandhana wedding7/8

স্মৃতি মান্ধানা

বাঁ-হাতি ওপেনার স্মৃতি চাপের মুখেও মনোবল ধরে রাখা ও সংযমের জন্য বিশেষ পরিচিত। বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মৃতি মান্ধানার ৫৮ বলে ৪৫ রানের ইনিংস ভেঙে দিয়েছে মিতালি রাজের রেকর্ড। 

Indian Cricketer Smriti Mandhana wedding8/8

স্মৃতি মান্ধানা

সর্বোচ্চ রানকারী ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তাঁর ৪৩৪ রানের রেকর্ড মিতালি রাজের ৪০৯ রানের রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। দেশকে বিশ্বকাপ জিতিয়ে এবার জীবনের নতুন ইনিংস শুরুর পথে স্মৃতি।