Ahmedabad Plane Crash: 'চূডা়ন্ত দুর্ভাগ্যজনক'! আমদাবাদ বিমান দুর্ঘটনায় জ্বালানি সুইচ 'কাট-অফ' প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলল... বড় আপডেট...

Written BySUDESHNA PAUL
Published: Sep 22, 2025, 02:30 PM IST|Updated: Sep 22, 2025, 02:30 PM IST

Air India Crash Probe: এয়ার ইন্ডিয়ার AI 171 ড়ান দুর্ঘটনার তদন্ত আদালতের তত্ত্বাবধানে করার জন্য দাবি জানিয়ে করা একটি জনস্বার্থ মামলার এদিন শুনানি চলছিল সুপ্রিম কোর্ট।

Supreme Court on Ahmedabad plane crash1/8

আমদাবাদ বিমান দুর্ঘটনায় 'কড়া' সুপ্রিম কোর্ট

 ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনায় বড় আপডেট। বিমান দুর্ঘটনা সংক্রান্ত মামলায় কড়া পর্যবক্ষেণ সুপ্রিম কোর্টের। AAIB-র প্রাথমিক রিপোর্টকে 'চূডা়ন্ত দুর্ভাগ্যজনক' বলল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে নোটিস জারি করল কেন্দ্রকে।

Supreme Court on Ahmedabad plane crash2/8

আমদাবাদ বিমান দুর্ঘটনায় 'কড়া' সুপ্রিম কোর্ট

AAIB-র প্রাথমিক রিপোর্টে 'জ্বালানি সুইচ রান থেকে কাট-অফ'-এর যে প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। তাকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে অভিহিত করেছে শীর্ষ আদালত। কারণ, AAIB-র এই রিপোর্ট পাইলটদের ত্রুটির দিকে ইঙ্গিত করছে। যার এখনও কোনও প্রমাণ মেলেনি। 

Supreme Court on Ahmedabad plane crash3/8

আমদাবাদ বিমান দুর্ঘটনায় 'কড়া' সুপ্রিম কোর্ট

এয়ার ইন্ডিয়ার AI 171 উড়ান দুর্ঘটনার তদন্ত আদালতের তত্ত্বাবধানে করার জন্য দাবি জানিয়ে করা একটি জনস্বার্থ মামলার এদিন শুনানি চলছিল সুপ্রিম কোর্ট। সেই আবেদনে বলা হয়েছে, AAIB প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনার কারণ হিসেবে জ্বালানি সুইচ "রান" থেকে "কাটঅফ" হয়ে যাওয়ার ঘটনাকে দায়ি করা হয়েছে। যা পাইলটের ভুলকে ইঙ্গিত করে!

Supreme Court on Ahmedabad plane crash4/8

আমদাবাদ বিমান দুর্ঘটনায় 'কড়া' সুপ্রিম কোর্ট

যে প্রসঙ্গেই সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, "যদি চূড়ান্ত তদন্ত রিপোর্টের পরে পাইলটের কোনও দোষ না পাওয়া যায় তাহলে কী হবে?" এই মর্মেই সুপ্রিম কোর্ট কেন্দ্র ও অসামরিক বিমান পরিবহনের ডিরেকটরেটকে নোটিস জারি করেছে।

Supreme Court on Ahmedabad plane crash5/8

আমদাবাদ বিমান দুর্ঘটনায় 'কড়া' সুপ্রিম কোর্ট

১২ জুন আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের কয়েক সেকেন্ড পরই মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। ২৪১ জন যাত্রীসহ কমপক্ষে ২৭০ জন নিহত হন।

 

Supreme Court on Ahmedabad plane crash6/8

আমদাবাদ বিমান দুর্ঘটনায় 'কড়া' সুপ্রিম কোর্ট

এখন ১২ জুলাই পেশ করা AAIB-র প্রাথমিক রিপোর্টে সামনে এসেছে ইঞ্জিনের ফুয়েল সুইচ কাট অফ হয়ে যাওয়ার কথা। যে রিপোর্টে সামনে এসেছে দুই পাইলটের কথোপকথন। রিপোর্টের সেই কথোপকথন থেকেই জল্পনার শুরু।

 

Supreme Court on Ahmedabad plane crash7/8

আমদাবাদ বিমান দুর্ঘটনায় 'কড়া' সুপ্রিম কোর্ট

যেখানে, একজন পাইলট আরেকজনকে জিজ্ঞাসা করছেন, 'তুমি সুইচ বন্ধ করলে কেন?' জবাবে আরেকজন জানাচ্ছেন, তিনি কোনও সুইচ বন্ধ করেননি! যে রিপোর্ট সামনে আসার পরই মানসিক চাপে বিমান নিয়ে আত্মঘাতী হওয়ার মতো জল্পনাও উঠে এসেছে ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের নামে। 

Supreme Court on Ahmedabad plane crash8/8

আমদাবাদ বিমান দুর্ঘটনায় 'কড়া' সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, এভাবে নাম কলঙ্কিত হওয়ার তীব্র বিরোধিতা করে সরাসরি অসামরিক বিমান চলাচল সচিব এবং AAIB-এর ডিরেকটরকে কয়েকদিন আগেই চিঠি লেখেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়ালের ৯১ বছরের বৃদ্ধ বাবা পুষ্করাজ। ছেলের মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্তরকম জল্পনা খারিজ করে দাবি করেন, কেন্দ্রীয় তদন্তের।