Ahmedabad Plane Crash: ২৭৫ জনের মৃত্যু! কেন ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত উড়ান? প্রাথমিক রিপোর্ট...

Ahmedabad Plane Crash Preliminary Report: টেক অফের পরই বিপদ আঁচ করতে পেরে এটিসিকে 'MAYDAY! MAYDAY! MAYDAY!' পাঠান পাইলট।

| Jul 11, 2025, 01:24 PM IST
1/8

আমদাবাদ বিমান দুর্ঘটনা

Ahmedabad Plane Crash Preliminary Report

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের উড়ান ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা আমদাবাদ বিমান দুর্ঘটনা।

2/8

আমদাবাদ বিমান দুর্ঘটনা

Ahmedabad Plane Crash Preliminary Report

১২ জুন আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তজার্তিক বিমানবন্দর থেকে টেক অফের ৩০ সেকেন্ড পরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ড্রিমলাইনার 787-8।

3/8

আমদাবাদ বিমান দুর্ঘটনা

Ahmedabad Plane Crash Preliminary Report

আমদাবাদের মেঘানিনগরে বিজে মেডিক্যাল কলেজ ও সিভিল হাসপাতালের হস্টেলের উপর ভেঙে পড়ে AI 171 বিমানটি। যাত্রী, ক্রু মেম্বার ও সাধারণ মানুষ সহ প্রাণ হারান ২৭৫ জন। 

4/8

আমদাবাদ বিমান দুর্ঘটনা

Ahmedabad Plane Crash Preliminary Report

টেক অফের পরই বিমান ভেঙে পড়ার সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে, ডুয়াল ইঞ্জিন ফেলিওর তত্ত্ব। উঠে এসেছে অন্তর্ঘাতের সম্ভাবনার কথাও।

5/8

আমদাবাদ বিমান দুর্ঘটনা

Ahmedabad Plane Crash Preliminary Report

এখন তদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরই জানা যাবে এই ভয়াবহ বিমান দুর্ঘটনার পিছনে আসল কারণ। আজ সেই রিপোর্ট প্রকাশ করতে পারে AAIB।

6/8

আমদাবাদ বিমান দুর্ঘটনা

Ahmedabad Plane Crash Preliminary Report

প্রসঙ্গত, দুর্ঘটনার পরই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে বেসামরিক উড়ান পরিবহন মন্ত্রক। ওদিকে উদ্ধার হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ২টি ব্ল্যাকবক্স-ই।

7/8

আমদাবাদ বিমান দুর্ঘটনা

Ahmedabad Plane Crash Preliminary Report

ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) ও কয়েকপিট ভয়েস রেকর্ডার (CVR) থেকে দুর্ঘটনাগ্রস্ত উড়ান সম্পর্কে কী তথ্য পাওয়া গেল, তা জানতে উৎসুক হতভাগ্য প্রত্য়েকটি পরিবার সহ আপামর দেশবাসী।

8/8

আমদাবাদ বিমান দুর্ঘটনা

Ahmedabad Plane Crash Preliminary Report

উল্লেখ্য, টেক অফের পরই সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরে এটিসিকে বিপদসংকেত 'MAYDAY! MAYDAY! MAYDAY!' বার্তা পাঠান অভিশপ্ত AI 171-র পাইলট।