1/6অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। ফের এয়ার ইন্ডিয়া। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নামার পরই তার লেজের অংশে আগুন লেগে যায়।
2/6মঙ্গলবার হংকং থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার AI 315 বিমান। বিমানটি পার্ক করার পরই বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন লেগে যায়।
3/6যে সময় বিমানটিতে আগুন লেগে যায় সেইসময় বিমান থেকে যাত্রীরা বেরিয়ে আসছিলেন। ভাগ্যক্রমে যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে বেরিয়ে আসেন।
4/6বিমানে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে বলা হয়েছে, হংকং-দিল্লির এয়ার ইন্ডিয়ার এআই ৩১৫ ফ্লাইটটি ল্যান্ড করার পর সেটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন লেগে যায়।
5/6বিবৃতিতে আরও বলা হয়েছে, আগুন লাগলেও যাত্রীদের নিরাপদেই নামিয়ে আনা হয়। পাশাপাশি পাওয়ার ইউনিটটি নিজে নিজেই বন্ধ হয়ে যায়।
6/6বিমানটির সামান্য ক্ষতি হয়েছে। আপাতত বিমানটিকে বসিয়ে দেওয়া হয়েছে। কীভাবে আগুন তা নিয়ে তদন্ত করা হবে।