Aishwarya Rai Bachchan: নিষিদ্ধ ওয়েবসাইটে ঐশ্বর্যের ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি, আদালতের দ্বারস্থ নায়িকা...

Published: Sep 09, 2025, 08:22 PM IST|Updated: Sep 09, 2025, 09:31 PM IST

Aishwarya Rai Bachchan Viral Photo: নায়িকার নানা বিকৃত অন্তরঙ্গ ছবি এইআই দিয়ে তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, অভিযোগ জানিয়ে পাওয়া যায়নি সুরাহা। এবার হাইকোর্টের দ্বারস্থ ঐশ্বর্য রাই বচ্চন। 

আদালতে ঐশ্বর্য1/7

আদালতে ঐশ্বর্য

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) বিভিন্ন অন্তরঙ্গ ছবি। বিষয়টি সম্পর্কে জানতে পেরেই আদালতের দ্বারস্থ অভিনেত্রী। ইতোমধ্যে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন তিনি।

আদালতে ঐশ্বর্য2/7

আদালতে ঐশ্বর্য

অভিযোগ, ঐশ্বর্যের ছবি ব্যবহার করে তৈরি করা হচ্ছে কফি মগ, টি-শার্টের মতো নানা সামগ্রী। একই সঙ্গে নায়িকার নানা বিকৃত অন্তরঙ্গ ছবি এইআই দিয়ে তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। 

আদালতে ঐশ্বর্য3/7

আদালতে ঐশ্বর্য

ইতোমধ্যেই ঐশ্বর্যের আইনজীবী আদালতে সব নথি জমা দিয়ে কোনোরকম অসৎ উদ্দেশ্যে যাতে অভিনেত্রীর ছবি ব্যবহার না করা হয় সেই বিষয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়ে আবেদন করেছেন।

আদালতে ঐশ্বর্য4/7

আদালতে ঐশ্বর্য

ঐশ্বর্যের দাবি, এই ছবি আসল নয়। তা এআই দিয়ে বানানো। এমন ছবি ব্যবহারের অনুমতি তিনি কোনোভাবেই দেননি। 

আদালতে ঐশ্বর্য5/7

আদালতে ঐশ্বর্য

কেবল তাঁরই নয়, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে বহু অভিনেত্রীরই ছবি ব্যবহার করে বিজ্ঞাপন করার প্রবণতা বেড়েছে বিভিন্ন ই-কমার্স সংস্থাগুলোর মধ্যে, তারও প্রতিবাদ করে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।

আদালতে ঐশ্বর্য6/7

আদালতে ঐশ্বর্য

অমিতাভ বচ্চনের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভ। এরপর বিনা অনুমতিতে অমিতাভের কণ্ঠস্বর কিংবা ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। 

আদালতে ঐশ্বর্য7/7

আদালতে ঐশ্বর্য

তবে এই ঘটনা নতুন কিছু নয়। এআই’র ব্যবহার শুরুর পর থেকেই বহু তারকা থেকে জনপ্রিয় ব্যক্তিত্বকে নিয়ে নানা ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।