Akshaya Tritiya 2025: কবে অক্ষয় তৃতীয়া? শুভ মুহূর্ত কখন থেকে শুরু? জেনে নিন এ পুণ্যদিনের আশ্চর্য অলৌকিকতা, এবং...

Akshaya Tritiya 2025: অত্যন্ত শুভ দিন। এদিন যে পুণ্য সঞ্চয় হয়, তার কোনও ক্ষয়-ব্যয় নেই-- এমনই মনে করা হয়। এদিন তাই অনেকেই শুভ কাজ সম্পন্ন করেন।

| Apr 27, 2025, 05:44 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কদিন পরেই আসছে মহা পুণ্য এক তিথি! বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে এই তিথি পড়ে। দিনটি এক অক্ষয়-অমর দিন। মনে করা হয়, এদিন যে পুণ্য সঞ্চয় হয়, তার কোনও ক্ষয় ব্যয় নেই। অত্যন্ত শুভ দিন। দিনটিতে তাই অনেকেই শুভ কাজ সম্পন্ন করেন। 

1/6

গঙ্গাবতরণ

এই অক্ষয় তৃতীয়া দিনটিতে বড় বড় সব ঘটনা ঘটেছে বলে শোনা যায়। অনেক ঘটনার মধ্যে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন, মনে করা হয়, এদিনই গঙ্গা স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেছিলেন।

2/6

পরশুরামের জন্মদিন

অক্ষয় তৃতীয়া দিনটিকে ভগবান পরশুরামের জন্মদিন মনে করা হয়। পরশুরাম শ্রীবিষ্ণুর ষষ্ঠ অবতার।

3/6

অক্ষয়-দেবদেবী

এদিন কার পুজো করতে হয়? অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়, বা শ্রীবিষ্ণু ও লক্ষ্মীর পুজো। কেউ কেউ আবার লক্ষ্মী-গণেশের পুজোও এদিন করেন।

4/6

দানধ্যান

এদিন দানধ্যানও করতে হয়। অন্ন, বস্ত্র, খাদ্য, জল-- অক্ষয় তৃতীয়ার দিন এসব দিলে পুণ্যলাভ হয় দাতার।

5/6

অক্ষয় সোনা

এদিন সোনা বা রুপো কিনতে হয়। কেনাটা শুভ বলে মনে করা হয়। এদিন যা কেনা হয়, তা অক্ষয় থাকে।

6/6

তৃতীয়াতিথি

আগামী ৩০ এপ্রিল, বুধবার অক্ষয় তৃতীয়া। তৃতীয়া তিথি শুরু হচ্ছে, অবশ্য আগের দিনই, মঙ্গলবার ২৯ এপ্রিল-- বিকেল ৫টা ৩১ মিনিটে। তিথি থাকছে পরদিন, বুধবার ৩০ এপ্রিল দুপুর ২টো ১২ মিনিট পর্যন্ত।