Darjeeling Tea: 'দামি' দার্জিলিং চা ভেবে সস্তায় যা খাচ্ছেন, সেটা আসলে.... পুরোপুরি 'ঠকছেন' আপনি!

Darjeeling Tea:  GI ট্যাগ থাকা সত্ত্বেও উপযুক্ত দাম এবং বাজার পাচ্ছে না দার্জিলিং চা।

| Apr 10, 2025, 05:55 PM IST
1/5

দার্জিলিং না নেপাল, কোন চা খাচ্ছেন?

Darjeeling Tea

রাজীব চক্রবর্তী: দার্জিলিং চা বলে যা পান করে তৃষ্ণা মেটাচ্ছেন, তা আদৌ দার্জিলিং চা তো? কারণ, আসল সত্যিটা বেশ উদ্বেগজনক বটে!

2/5

দার্জিলিং না নেপাল, কোন চা খাচ্ছেন?

Darjeeling Tea

দার্জিলিং চায়ের নামে বাজার ছেয়ে যাচ্ছে নেপালের নিম্নমানের চায়ে। যে কারণে অবিলম্বে মিনিস্ট্রি অফ কমার্সকে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করল মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। 

3/5

দার্জিলিং না নেপাল, কোন চা খাচ্ছেন?

Darjeeling Tea

যেহেতু নেপালের চায়ের উপরে ভারত সরকার কোনও শুল্ক আরোপ করে না, তাই অপেক্ষাকৃত অনেক কম দামে নিম্নমানের নেপাল চা-কেই ব্র্যান্ডিং করে দার্জিলিং চায়ের নামে বাজারে চালানো হচ্ছে। 

4/5

দার্জিলিং না নেপাল, কোন চা খাচ্ছেন?

Darjeeling Tea

যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরবঙ্গের চা বাগানের। GI ট্যাগ থাকা সত্ত্বেও উপযুক্ত দাম এবং বাজার পাচ্ছে না দার্জিলিং চা। মিনিস্ট্রি অফ কমার্সকে তাই অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের সুপারিশ জানানো হয়েছে। 

5/5

দার্জিলিং না নেপাল, কোন চা খাচ্ছেন?

Darjeeling Tea

পাশাপাশি নেপাল চায়ের উপর ডিউটি আরোপ করারও সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, এই সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য দোলা সেন।