Earthquake: ৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উপকূল, প্রবল সুনামির সতর্কবার্তা...

Published: Jul 17, 2025, 12:49 PM IST|Updated: Jul 17, 2025, 01:43 PM IST

Earthquake: কম্পনের উত্স ছিল মাটি থেকে ৩৬ কিলোমিটার গভীরে। এখানে কমপক্ষে ১৩০টি ঘুমন্ত আগ্নেয়গিরিও রয়েছে। ফলে সেসব যে কোনও সময় জেগে উঠতে পারে

 

আলাস্কা1/6

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা উপকূল।

কম্পনের মাত্রা 2/6

আমেরিকার ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেল ৭.৩।

কম্পনের উত্স3/6

ওই ভূমিকম্পের পর সুনামির সতর্কবার্তা দিয়েছে আমেরিকার সুনামি ওয়ার্নিং সিস্টেম। কম্পনের উত্স ছিল মাটি থেকে ৩৬ কিলোমিটার গভীরে। ফলে তার আফটার শকে সুনামি হতে পারে বলে জানানো হয়েছে।

সুনামির সতর্কবার্তা4/6

আলাস্কা উপকূলে বেশ খানিকটা অঞ্চলে সুনামির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

 

উপকূলে সতর্ক মানুষজন5/6

সুনামির সতর্কবার্তর অর্থ আলাস্কার বেশ কিছু অঞ্চল থেকে মানুষজনকে সুমদ্রের কাছাকাছি অঞ্চল থেকে সরে যেতে হবে।

আগ্নেয়গিরি6/6

আলাস্কার ওই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা। এখানে কমপক্ষে ১৩০টি ঘুমন্ত আগ্নেয়গিরিও রয়েছে। ফলে সেসব যে কোনও সময় জেগে উঠতে পারে।