Alien Spacecraft To Attack Earth: বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণীই মিলছে এবার, নভেম্বরেই পৃথিবীতে আক্রমণ ভিনগ্রহী যানের! যা ১৩০০০০ মাইল প্রতি ঘণ্টা বেগে এগিয়ে আসছে সূর্যের দিকে...
1/8এমনিতেই বাবা ভাঙ্গা (Baba Vanga Predictions) সারা পৃথিবীকে সন্ত্রস্ত করে রেখেছেন তাঁর নানা ভবিষ্যদ্বাণী দিয়ে। ইতিমধ্যেই তাঁর বহু পূর্বাভাসইতিমধ্যেই অনেকাংশে সত্য প্রমাণিত। আর চলতি বছরেই মিলতে চলেছে বুলগেরিয়ান নস্ত্রাদামুসের হাড়-কাঁপানো ভবিষ্যদ্বাণী! আর জানিয়ে দিলেন খোদ বিজ্ঞানীরাই!
2/8বাবা ভাঙ্গা বলেছিলেন যে, মানবজাতি বহির্জাগতিক জীবনের সংস্পর্শে আসবে, যা সম্ভবত বিশ্বব্যাপী সংকট বা সর্বনাশের দিকেই পরিচালিত করবে। আর তাঁর সূচনা কি নভেম্বরেই। এক দল বিজ্ঞানীর গবেষণায় শিউরে উঠছে গোটা বিশ্ব...
3/8তিন গবেষক বলছেন, এক রহস্যময় 'ইন্টারগ্যালাক্টিক অবজেক্ট'ই ঘুম ওড়াবে। 'ইন্টারগ্যালাকটিক' বলতে মহাকাশের সেই স্থানকে বোঝানো হয় যা দু'টি ছায়াপথের মাঝে অবস্থিত। এটি সাধারণত এক ছায়াপথ থেকে আরেক ছায়াপথের মধ্যবর্তী দূরত্ব বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
4/8গবেষকরা গত ১ জুলাই এক আন্তঃনাক্ষত্রিক সত্তার (ইন্টারস্টেলার এনটিটি) সন্ধান পেয়েছেন। তাঁরা 3I/ATLAS -এর কথা বলছেন। লাইভ সায়েন্সের রিপোর্ট বলছে, বস্তুটি সূর্যের দিকে ১৩০০০০ মাইল প্রতি ঘণ্টা বেগে এগিয়ে আসছে। ২৪ ঘণ্টারও কম সময় পরে এটিকে আন্তঃনাক্ষত্রিক বস্তু হিসেবেই নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গিয়েছে যে এটি ১৫ মিটার ব্যাসের এক ধূমকেতু হতে পারে। যা এটিকে ম্যানহাটন শহরের চেয়েও আকৃতিতে বড় করে তুলবে। মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রের দিকেও আসবে তা...
5/8ত্রয়ী গবেষকের ধারনা, যে এই বস্তুটি ভিনগ্রহী গুপ্তচর প্রযুক্তির অংশ হতে পারে। তাঁদের মধ্যে রয়েছেন হার্ভার্ডের জ্যোতির্পদার্থবিজ্ঞানী আভি লোয়েব, যিনি বহির্জাগতিক বস্তুদের ভিনগ্রহী জীবনের সঙ্গে যুক্ত করার জন্য খ্যাতি অর্জন করেছেন। তিনি অতীতে ২০১৭ সালে বলেছিলেন যে, আন্তঃনাক্ষত্রিক বস্তু 'ওমুয়ামুয়া' এর আকৃতি এবং ত্বরণের উপর ভিত্তি করে একটি কৃত্রিম ভিনগ্রহী রিকন প্রোব হতে পারে!
6/8লোয়েব, ২০২৫ সালের গবেষণার স্বার্থে লন্ডনের ইনিশিয়েটিভ ফর ইন্টারস্টেলার স্টাডিজের অ্যাডাম হিবার্ড এবং অ্যাডাম ক্রাউলের সঙ্গে জুটি বেঁধেছিলেন। তিনি দাবি করেছিলেন যে, 3I/ATLAS এর গতিপথও এক ভিনগ্রহীর উৎপত্তিরই ইঙ্গিত। লোয়েব তাঁর ব্লগে লিখেছেন, আগুয়ান বস্তুটির গতি 'ওমুয়ামুয়া এবং অন্যান্য বস্তুর তুলনায় উল্লেখযোগ্যভাবে দ্রুত - এবং এটি তার পূর্বসূরীদের চেয়ে ভিন্ন কোণ থেকে আমাদের সৌরজগতে প্রবেশ করেছে - "একটি বহির্জাগতিক বুদ্ধিমত্তার জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে'
7/8লোয়েব মানবজাতিকে সতর্ক করে জানিয়েছেন, যেহেতু 3I/ATLAS খুব দ্রুত গতিতে ভ্রমণ করছে, তাই পৃথিবী-ভিত্তিক কোনও মহাকাশযান সৌরজগৎ থেকে বেরিয়ে যাওয়ার আগে তা আটকাতে পারবে না, 'তাই পৃথিবীর পক্ষে রাসায়নিক রকেটে চড়ে সবচেয়ে কাছের 3I/ATLAS-এ অবতরণ করাও অবাস্তব, কারণ আমাদের সেরা রকেটগুলি সর্বাধিক গতিতে এলেও 3I/ATLAS-এর এক তৃতীয়াংশ গতিও স্পর্শ করতে পারবে না।
8/8যে গবেষণাপত্রটি তিন গবেষক দিয়েছেন, তা এখনও সমকক্ষ পর্যালোচনা করা হয়নি। কিছু বিজ্ঞানী দ্বারা সমালোচিত হয়েছে, লোয়েব নিজেই ব্লগে স্বীকার করেছেন যে ভিনগ্রহী গুপ্তচর অনুসন্ধান তত্ত্বটি কিছুটা অবাস্তব। তাঁর মতে এখনও পর্যন্ত সবচেয়ে সম্ভাব্য ফলাফল হবে যে 3I/ATLAS একটি সম্পূর্ণ প্রাকৃতিক আন্তঃনাক্ষত্রিক বস্তু, সম্ভবত একটি ধূমকেতু! তবে গবেষকদের মতে 'যদি অনুমান সঠিক হয়, তাহলে এর পরিণতি মানবজাতির জন্য ভয়ংকর হবে।' তা হবে আসন্ন নভেম্বরেই