Raiganj: মধ্যরাতে বাড়ির চাল উড়ে গিয়ে পড়ল গাছে, ভয়ংকর ঝড়ে তছনছ গোটা গ্রাম

Apr 13, 2025, 04:53 PM IST
1/5

রায়গঞ্জ

রায়গঞ্জ

বিধ্বংসী ঝড়ে তছনছ রায়গঞ্জের কর্নজোড়ার পিরোজপুর গ্রাম। উড়ে গেছে বাড়ির টিনের চাল। ঘর বাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি প্রচুর ক্ষয়ক্ষতি ভুট্টার জমিতেও। আশ্রয়হীন বহু পরিবার পরিবার। তথ্য-ভবানন্দ সিংহ

2/5

গভীর রাতে ঝড়

গভীর রাতে ঝড়

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার গভীর রাতে আচমকাই দমকা হাওয়া সঙ্গে ঝোড়োবৃষ্টি শুরু হয়। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে এলাকার বেশ কিছু বাড়ির টিনের চাল ও দেওয়াল ভেঙে যায়, উড়ে যায়, দুমড়ে মুচড়ে যায়। তথ্য-ভবানন্দ সিংহ

3/5

আশ্রয়হীন বহু মানুষ

আশ্রয়হীন বহু মানুষ

প্রবল ওই ঝড়ে আশ্রয়হীন হয়ে পড়েন বাসিন্দারা। মহিলা, শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন এলাকাবাসীরা। সেইসঙ্গে বেশ কয়েকজন আহতও হয়েছেন বলে জানা গেছে। ঘটনায় প্রশাসনিক সাহায্যের প্রার্থনা করেছেন সকলে। তথ্য-ভবানন্দ সিংহ  

4/5

প্রবল শব্দে বাজের পরই ঝড়

প্রবল শব্দে বাজের পরই ঝড়

গ্রামের বাসিন্দা সইফুর রহমান বলেন, শনিবার রাত পৌন তিনটে নাগাদ বিকট শব্দে বাজ বড়ল। তারপরই প্রবল বেগে ঝড় বইতে থাকে। আমাদের ঘর ভেঙে গিয়েছে। আমার বৌদির ঘর ভেঙে পড়েছে। ওর দুটো বাচ্চা। কীভাবে থাকবে তা জানি না। গ্রামের বহু মানুষের ঘরবাড়ি উড়ে গিয়েছে। অনেকে ঘর থেকে বের হতে না পেরে আহত হয়েছেন। ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে। তথ্য-ভবানন্দ সিংহ

5/5

খাবার নেই, থাকার জায়গা নেই

খাবার নেই, থাকার জায়গা নেই

গ্রামের বাসিন্দা জামালউদ্দিন বলেন, রাতের প্রবল প্রবল ঝড়বৃষ্টি হয়। ঘরবাড়ি ভেঙে গিয়েছে। এত প্রবল ঝড় যে কারও টিনের চাল উড়ে গিয়ে পড়েছে গাছে। ফ্যান ভেঙে বাইরে চলে এসেছে। কীভাবে কোথায় থাকব জানি না। বাড়ির জিনিসপত্র সব উড়ে গিয়েছে। খাবারদাবার সব ভিজে গিয়েছে। আমরা সবাই আশ্রয়হীন। তথ্য-ভবানন্দ সিংহ