Gold Price: যে হারে সোনার দাম প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে জিএসটি ঘোষণার উপর মধ্যবিত্ত আশার দানা বেঁধেছিল। কিন্তু সেই আশায় একেবারেই জল ঢেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩ সেপ্টেম্বর, বুধবার জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে বড় সংস্কারের ঘোষণা করা হয়েছে। এইবারের জিএসটি সাধারণ মানুষের জন্য এক আলাদাই স্বস্তি এনেছেন। নতুন কর কাঠামোর ফলে সোনা ও রুপোর দাম নিয়ে অনেকেরই আশা ছিল যে দাম কিছুটা হলেও কম হবে। কিন্তু সেই আশায় জল ঢালল কেন্দ্রীয় সরকার। সোনার দাম কমার আশায় মধ্যবিত্ত সেই চাতক পাখিই হয়ে রইল।
2/7সোনা ও রুপোর দামের উপরে জিএসটি হার অপরিবর্তিত থাকবে। সোনা ও রুপার গয়নার উপর আগের মতোই ৩% জিএসটি থাকবে, এবং গয়না তৈরির চার্জের উপরে ৫% অতিরিক্ত জিএসটি লাগবে। সোনার কয়েন ও বারেও ৩% জিএসটি আগের মতোই থাকবে।
3/7এজন্য, এই নতুন সংস্কারের ফলে সোনার বাজারে সরাসরি কোনও প্রভাব পড়বে না।
4/7৮ সেপ্টেম্বর আকাশছোঁয়া দামে পৌঁছেছে সোনা ও রুপো। দেশে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ১.০৮ লাখ টাকা ছুঁয়েছে।
5/7২২ ক্যারেট সোনার দাম: ৯৯,৩৫০ (১০ গ্রামে)। ১৮ ক্যারেট সোনা: ৮১,২৯০ (১০ গ্রামে)।
6/7যে হারে সোনার দাম প্রতিদিন বাড়ছে। এখন দেখার বিষয়, দীপাবলির আগে এটি আরও কতটা বাড়ে।
7/7আমেরিকার দুর্বল চাকরির তথ্য, ফেডারেল রিজার্ভের সুদ কমানোর সম্ভাবনা এবং বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলোর টানা সোনা কেনা-সব মিলিয়ে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।