Amit Shah: 'পাকিস্তানিদের চিহ্নিত করে...' পহেলগাঁও হামলার বদলায় মুখ্যমন্ত্রীদের শাহের কড়া নির্দেশ!
Identify All Pakistanis In India and Send Them Back: পহেলগাঁও হামলার পিছনে পাক যোগের প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চিনের উচ্চপদস্থ কূটনৈতিকদের ডেকে সেই প্রমাণ দেখানো হয়েছে।
|
Apr 25, 2025, 08:41 PM IST
1/5
পাকিস্তানিদের চিহ্নিত করে... শাহের কড়া নির্দেশ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে থাকা প্রতিটি পাকিস্তানিকে চিহ্নিত করে ফেরত পাঠাও। দেশের প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে কড়া অবস্থান ভারতের। ইতিমধ্যেই পাকিস্তানে বিরুদ্ধে একাধিক কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে নির্দেশ এল দেশের মুখ্যমন্ত্রীদের প্রতি।
2/5
পাকিস্তানিদের চিহ্নিত করে... শাহের কড়া নির্দেশ!

পহেলগাঁও হামলার পরই ভারত আটারি সীমান্ত বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে। বাতিল করা হয়েছে ভারতে আসা পাক নাগরিকগদের ভিসা। ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে তাঁদের। বলা হয়েছে ২৭ এপ্রিল থেকে ভারতে থাকা পাক নাগরিকদের সমস্ত রকম ভিসা বাতিল। একমাত্র মেডিক্যাল ভিসার ক্ষেত্রে অতিরিক্ত ৪৮ ঘণ্টার ছাড় দেওয়া হয়েছে।
photos
TRENDING NOW
3/5
পাকিস্তানিদের চিহ্নিত করে... শাহের কড়া নির্দেশ!

ভিসা বাতিলের পাশাপাশি স্থগিত করে দেওয়া হয়েছে ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি। প্রসঙ্গত, ইতিমধ্যেই পহেলগাঁও হামলার পিছনে পাক যোগের প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে। জানা গিয়েছে, করাচি ও মুজফ্ফরবাদের সেফহাউজ থেকেই 'রিমোট কনট্রোলে' পহেলগাঁওয়ের গোটা 'অপারেশন' পরিচালনা করা হয়। যার 'ডিজিটাল ফুটপ্রিন্ট'ও মিলেছে।
4/5
পাকিস্তানিদের চিহ্নিত করে... শাহের কড়া নির্দেশ!

বৃহস্পতিবার-ই মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চিনের উচ্চপদস্থ কূটনৈতিকদের ডেকে সেই প্রমাণ দেখান বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। ওদিকে বিহারের মধুবনীর সভা থেকে জঙ্গি নিধনে হুংকার দেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, "পহেলগাঁওয়ে হামলা ভারতের আত্মায় আঘাত। কল্পনাতীত শাস্তি দেওয়া হবে।" গতকাল সর্বদল বৈঠকেও কেন্দ্রের পাশে থাকার বার্তা দেন বিরোধীরা। বলেন, "যা করবার, করুন।"
5/5
পাকিস্তানিদের চিহ্নিত করে... শাহের কড়া নির্দেশ!

জঙ্গি হামলায় ফের রক্তাক্ত ভূ-স্বর্গ কাশ্মীর। ২০১৯-এ পুলওয়ামা হামলার পর সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা। এবার নিশানায় পর্যটকরা! পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় ধর্ম যাচাই করে ২৬ পর্যটককে নির্বিচারে গুলি করে খুন করে জঙ্গিরা। হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। হামলার পরই ঘটনাস্থলে ছুটে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
photos