Anant Ambani’s Annual Salary As Reliance Executive Director: অবিশ্বাস্য! রিলায়েন্সের বড় পদে এসেছেন অনন্ত আম্বানি, মুকেশপুত্রের বেতন কত জানেন?

Written BySubhapam Saha
Published: Jul 01, 2025, 02:05 PM IST|Updated: Jul 01, 2025, 02:12 PM IST

Anant Ambani’s Annual Salary As Reliance Executive Director: এক বছরেই বিরাট প্রমোশন অনন্ত আম্বানির। খবরে এসেছে তাঁর বার্ষিক বেতন। বাবার সংস্থা গাড়ি-বাড়ি ছাড়াও তাঁকে দিচ্ছেন বিরাট অঙ্কের বেতন।

Mukesh Ambani1/5

মুকেশ আম্বানি

বিশ্বের প্রথম ২০ ধনীদের তালিকায় একমাত্র ভারতীয় মুকেশ ধীরুভাই আম্বানি। ২২ নম্বরে গৌতম আদানি। বলছে ফোর্বসের অফিসিয়াল ওয়েবসাইট। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ১১৬. ৪ বিলিয়ন ডলারের মালিক। তাঁর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি। রিলায়েন্সের বড় পদে এসেছেন তিনি। 

Anant Ambani2/5

অনন্ত আম্বানি

গতবছর অনন্ত-আকাশ-ঈশা, আরআইএল-এর বোর্ডে এসেছিলেন নির্বাহী পরিচালক অর্থাত্‍ নন-এগজ়িকিউটিভ ডিরেক্টর হিসাবে। তখন মুকেশের সন্তানরা কোনও বেতন পেতেন না, স্রেফ ৪ লক্ষ টাকা সিটিং ফি পেতেন তাঁরা এবং ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রত্যেকে ৯৭ লক্ষ টাকা করে কমিশন পেয়েছেন।

 

 

Reliance Executive Director 3/5

প্রমোশন

অনন্ত এখন নন-এগজ়িকিউটিভ ডিরেক্টর থেকে এগজ়িকিউটিভ ডিরেক্টর হলেন। এক বছরেই বাবার সংস্থায় বড় প্রমোশন পেলেন মুকেশপুত্র। গত ১ মে থেকে নতুন চেয়ারে বসছেন অনন্ত। আগামী পাঁচ বছর অনন্ত হোল টাইম ডিরেক্টর হিসেবে থাকবেন এই পদে। 

 

What are the benefits that Ananta will get?4/5

সুযোগ-সুবিধা

বেতন ছাড়াও রিলায়েন্সের থেকে একাধিক সুযোগ-সুবিধা পাবেন তিনি। এগজ়িকিউটিভ ডিরেক্টরের সম্মানে থাকছে সম্পূর্ণ সজ্জিত বাসস্থান অথবা বিরাট অঙ্কের বাড়ি ভাড়া, গ্যাস, বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা। অনন্ত এবং তাঁর পরিবার কোথাও ঘুরতে গেলে সেখানকার যাওয়া-আসা, থাকা-খাওয়ার খরচও কোম্পানি দেবে। চিকিৎসার খরচের পাশাপাশি আনন্তের নিরাপত্তাও কোম্পানি কর্তৃক প্রদত্ত   

 

Anant Ambani’s New Annual Salary? 5/5

অনন্তর বার্ষিক বেতন

নতুন পদে অনন্তর বার্ষিক বেতনও হতে চলেছে অবিশ্বাস্য! সরকারী বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে: 'বেতন, সুযোগ-সুবিধা এবং ভাতা মিলিয়ে অনন্ত বছরে ১০ থেক ২০ কোটি টাকার মধ্যে পাবেন।' এছাড়াও কোম্পানির লাভের উপর থাকবে কমিশন।