Meerut Husband Murder: এবার আবার খবরে সেই মেরঠ। আর এবারও প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্ত্রী খুন করল স্বামীকে।
1/7মেরঠের বছর ত্রিশের রবিতা, বছর কুড়ির প্রেমিক অমরদীপের সঙ্গে প্ল্যান করে, গলায় ফাঁস দিয়ে ৩০ বছর বয়সী স্বামী অমিতকে হত্যা করেছে। এই হত্যাকান্ড ধামাচাপা দিতে একটি সাপ কিনেছিল তাঁরা।
2/7বিষধর সেই সাপকে ছেড়ে দিয়েছিল মৃত স্বামীর দেহের পাশে। সাপটি বেশ কয়েকবার ছোবল মারে মৃতদেহতে। সকলেই ভাবে, সাপের ছোবলেই অমিতের মৃত্যু হয়েছে। সারারাত সাপটি ওই মৃতদেহকে জড়িয়ে ছিল।
3/7পুলিসকে খবর দেওয়া হলে, পুলিস মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায়। রিপোর্ট দেখে পুলিশের চোখ কপালে ওঠে। সন্দেহ ক্রমশ বাড়তে থাকে। মৃতদেহের গলায় শ্বাসরোধের স্পষ্ট চিহ্ন দেখতে পাওয়া যায়।
4/7এরপর শুরু হয় একের পর এক জেরা। জেরায় ভেঙে পড়ে স্ত্রী রবিতা। সমস্ত অপরাধ কবুল করে নেয় সে। জেরায় জানায়, তাঁর স্বামীর বন্ধু অমরদীপের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন তিনি অনেকদিন ধরেই।
5/7স্বামী অমিত এই ব্যাপারটি জেনে যাওয়ার পর তাঁদের মধ্যে প্রত্যেকদিন এ নিয়ে ঝগড়াঝাঁটি চলত। পথের কাঁটা সরিয়ে দিতেই প্রেমিক অমরদীপের সঙ্গে মিলে তিনি এই প্ল্যান করেন।
6/7সেইমতই একটি সাপকে নিয়ে এসে তাঁরা মৃতদেহর সামনে ছেড়ে দেন। বিষধর ওই সাপ বারবার ছোবল মারায় সকলের ধারণা হয় সাপের কামড়েই মৃত্যু হয়েছে।
7/7পুলিস অমরদীপ ও রবিতা দুজনকেই হেফাজতে নিয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে এবং খুনের মামলার রুজু করা হয়েছে।