App Cab Surcharge: শুধু বেসিক ফেয়ার ঠিক করে দেবে রাজ্যের পরিবহন দফতর। সার্জ সহ মোট ভাড়া ঠিক করবে অপারেটিং সংস্থা।
1/8অয়ন ঘোষাল:ভাড়া বাড়ছে অ্যাপ ক্যাবের। এখন থেকে ব্যস্ত সময়ে বা জরুরি পরিস্থিতিতে দ্বিগুণ পর্যন্ত ভাড়া হাঁকতে পারবে অ্যাপ ক্যাবগুলি। পরিবহণ মন্ত্রকের নতুন নির্দেশিকায় সংকটে পড়তে চলেছেন মধ্যবিত্ত যাত্রীরা।
2/8কোনও যাত্রার মূল ভাড়া বা বেসিক ফেয়ার যদি ১০০ টাকা হয়, তাহলে ক্যাব সার্ভিস অপারেটরদের অতিরিক্ত ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। অর্থাৎ বর্ধিত ভাড়া বেড়ে দাঁড়াল ১৫০ টাকা।
3/8এরপর চাহিদা এবং দুর্যোগ বা জরুরি অবস্থার নিরিখে সেই অপারেটিং সংস্থা সর্বাধিক ২০০ টাকা পর্যন্ত সার্জ প্রাইসিং করতে পারবে। অর্থাৎ এতদিন বেস ফেয়ারের ওপর সর্বাধিক দেড় গুণ সার্জ নেওয়া যেত। নতুন নির্দেশিকায় সেটা ২ গুণ পর্যন্ত নেওয়া যাবে।
4/8পিক আওয়ার ছাড়া দিনের অন্যন্য ডাল আওয়ারে বেস ফেয়ারের ৫০ শতাংশ সার্জ নেওয়া যাবে। অপারেটিং সংস্থা (যেমন ওলা, উবার, ইন ড্রাইভ)-কে ভাড়া নির্ধারণের স্বাধীনতা দেওয়া হয়েছে। শুধু বেসিক ফেয়ার ঠিক করে দেবে রাজ্যের পরিবহন দফতর।
5/8সার্জ সহ মোট ভাড়া নির্ধারণের চাবিকাঠি তুলে দেওয়া হল বেসরকারি অপারেটিং সংস্থার হাতে। ফলে যাত্রীদের পকেটে টান পড়তে চলেছে বলে আশঙ্কা।
6/8পিকআপ পয়েন্ট লোকেশন থেকে বুকিং করার মুহূর্তে ক্যাবের লোকেশন তিন কিলোমিটারের কম হলে, কোনও যাত্রীর কাছ থেকে ডেড মাইলেজের জন্য চার্জ করা হবে না। যে ক্ষেত্রে দূরত্ব ৩ কিলোমিটারের বেশি, সে ক্ষেত্রে পিক আপ লোকেশন পর্যন্ত যেটুকু দূরত্ব সেই অতিরিক্ত ভাড়া গ্রাহককে গুনতে হবে।
7/8ভাড়া কেবল পিকআপ থেকে ড্রপ-অফ পর্যন্ত প্রযোজ্য হবে। এই দূরত্ব ৩ কিলোমিটার বা তার কম হলে কোনও অতিরিক্ত ভাড়া গুনতে হবে না। দেশের প্রতিটি রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে সংশোধিত নির্দেশিকাগুলি বাস্তবায়ন করতে হবে।
8/8কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক জানিয়েছে বুকিং কনফার্ম হওয়ার পর যদি কোনও যাত্রী বুকিং বাতিল করেন, তাহলে ভাড়ার ১০ শতাংশ ফাইন (যা ১০০ টাকার বেশি নেওয়া যাবে না) আদায় করা যেতে পারে।