Bangladesh: বড় বিপদ ইউনূসের সামনে, বাংলাদেশের ১০ কিমি ভেতরে ঢুকে পড়ল আরাকান আর্মি

Apr 21, 2025, 04:01 PM IST
1/5

বান্দরবন

বান্দরবন

সীমান্তবর্তী বান্দরবনে চলছিল জলকেলি উত্সব। বাংলাদেশের সীমান্ত প্রহরা এড়িয়ে সেই উত্সবেই ঢুকে পড়ল মায়ানমারের আরাকান আর্মি।

2/5

জলকেলি উত্সব

জলকেলি উত্সব

বান্দরবানের থানচির ঝিরিমুখ এলাকায় অনুষ্ঠিত হয় জলকেলি উৎসব। গত বুধ ও বৃহস্পতিবার (১৬ ও ১৭ এপ্রিল) এ ওই উৎসব অনুষ্ঠিত হয়।

3/5

আরাকান আর্মি

আরাকান আর্মি

বাংলাদেশের ভেতরে আরাকান আর্মির উপস্থিতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ওই উত্সবে দেখা গিয়েছে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী জওয়ানরা অনুষ্ঠানে ঘুরে বেড়াচ্ছেন এবং মঞ্চে উঠে পড়েছেন। অনুষ্ঠানে বাংলাদেশি মারমা ও অন্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায় ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিতি ছিলেন।

4/5

১০ কিমি ভেতরে

১০ কিমি ভেতরে

স্থানীয়দের বক্তব্য, মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের শাখা ইউনাইটেড লিগ অব আরাকানের তত্ত্বাবধানে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। থানচির রেমাক্রি ইউনিয়ন সীমান্ত থেকে ১০ কিলোমিটার ভেতরে।

5/5

পুলিস কী বলছে

পুলিস কী বলছে

বান্দরবানের পুলিস সুপার মো. শহিদুল্লাহ সংবাদমাধ্যমে বলেন, আরাকানিরা বান্দরবানের থান‌চি‌তে বৈসা‌বি অনুষ্ঠানে অংশ নিয়েছে এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি। তবে বিষয়টি কতটুকু সত্য তা উদঘাটন করতে আমাদের গোয়েন্দারা কাজ করছে।