GST 2.0 | Petrol Price: সরকারের নতুন জিএসটি হার লাগু করার ফলে যেসব পণ্যের উপরে ১২ শতাংশ জিএসটি ছিল তাদের ৯৯ শাতংশের উপরে জিএসটি হবে ৫ শতাংশ
1/6সোমবার ২২ সেপ্টেম্বর থেকে দেশে চালু হয়েছে জিএসটির নতুন হার। চার ধাপে জিএসটি নেওয়া থেকে বেরিয়ে এসে সরকার এবার নেবে ২ ধাপে জিএসটি। ফলে এক ঝটকায় দাম কমেছে বহু পণ্যের দাম।
2/6দেশে মোট ৩৭৫টি পণ্যের উপর থেকে কমেছে জিএসটি। ওইসব পণ্যের উপরে জিএসটি নেওয়া হবে ৫ শতাংশ ও ১৮ শতাংশ হারে।
3/6সরকারের নতুন জিএসটি হার লাগু করার ফলে যেসব পণ্যের উপরে ১২ শতাংশ জিএসচি ছিল তাদের ৯৯ শাতংশের উপরে জিএসটি হবে ৫ শতাংশ। পাশাপাশি যেসব পণ্যের উপরে ২৮ শতাংশ জিএসটি ছিল সেইসব পণ্যের উপরে জিএসটির হার হবে ১৮ শতাংশ।
4/6বহু পণ্যের দাম কমেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পেট্রোল, ডিজেলের উপরে জিএসটির হার কত হল?
5/6নবরাত্রির প্রথম দিন থেকে জিএসটির নয়া জমানা শুরু হলেও পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতার বাইরেই রেখেছে সরকার। ফলে জিএসটির হার বদলের কোনও প্রভাব পেট্রোল-ডিজেলের উপরে পড়বে না।
6/6কেন্দ্র ও রাজ্যের আয়ের অনেকটাই আসে এই পেট্রোল-ডিজেল থেকে। এর জন্য রয়েছে জ্বালানীর উপরে রয়েছে একসাইজ ডিউটি ও ভ্যাট। ফলে জ্বালানীর উপরে জিএসটি বসায়নি সরকার।