Pahalgam Terror Attack | India-Pakistan: ভূ-স্বর্গে জঙ্গি হামলা; যুদ্ধের আবহে ফুটছে দুই দেশ, নীরজের পাক বন্ধুর চাঞ্চল্যকর...

Written BySubhapam Saha
Published: Apr 24, 2025, 01:01 PM IST|Updated: Apr 24, 2025, 01:01 PM IST

Pahalgam Terror Attack | India-Pakistan: ভূ-স্বর্গে জঙ্গি হামলার পরেই যুদ্ধের আবহে ফুটছে দুই দেশ, আর এই পরিস্থিতিতেই নীরজের পাক বন্ধুর এবার বড় পদক্ষেপ নিলেন

Pahalgam Terror Attack1/6

পহেলগাঁও জঙ্গি হামলা

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে গত মঙ্গলবার জঙ্গিদের হত্যালীলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন বাদে সকলেই পর্যটক। এই মুহূর্তে আলোচনায় শুধুই পহেলগাঁও। দুই দেশেও কার্যত যুদ্ধের আবহে ফুটছে। আর এমন পরিস্থিতিতে খবরের শিরোনামে পাকিস্তানের অলিম্পিক্স সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম। কারণ জঙ্গি হামলার আগের দিনই নীরজ চোপড়া ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে ছিলেন আরশাদ নাদিমকে! 

Neeraj Chopra Classic2/6

নীরজ চোপড়া ক্লাসিক

নীরজ চোপড়া অলিম্পিক্স সোনা-রুপো না পেলে হয়তো, বহু দেশই জানতেই পারত না যে ভারতেও জ্যাভলিন থ্রোয়াররা আছেন। কিংবদন্তি নীরজের ঐতিহাসিক কৃতিত্বের পরেই এই ভারতে জ্যাভলিন বিপ্লব হয়েছে। আগামী মাসে রয়েছে একদিনের বর্শামঙ্গল ইভেন্ট। জেএসডব্লিউ স্পোর্টসের সঙ্গে জুটি বেঁধে নীরজ বেঙ্গালুরুতে আয়োজন করছেন 'নীরজ চোপড়া ক্লাসিক'। নীরজ নিশ্চিত করেছেন যে, গ্রেনাডার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স-সহ শীর্ষস্থানীয় জ্যাভলিন থ্রোয়াররা আসছেন বেঙ্গালুরুতে। নীরজ আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা পাকিস্তানি বন্ধু ও বর্তমান অলিম্পিক্স সোনাজয়ী আরশাদ নাদিম। 

 

Neeraj Chopra-Arshad Nadeem3/6

নীরজ চোপড়া-আরশাদ নাদিম

দিন তিনেক আগে নীরজ এই ইভেন্ট নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন। নীরজ বলেছিলেন, 'আমি আরশাদ নাদিমের সঙ্গে কথা বলেছি। ও বলেছে, যে কোচের সঙ্গে আলোচনা করেই অংশগ্রহণ নিশ্চিত করবে। কিন্তু এখনও পর্যন্ত ভারতে আসার বিষয়টি নিশ্চিত করেন। জ্যাভলিন থ্রোয়ারদের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেলে, আমি চূড়ান্ত তালিকা ভাগ করে নিতে পারব। আরশাদের মতোই সব প্রথমসারির জ্যাভলিন থ্রোয়ারদের আমন্ত্রণ জানিয়েছি। ও যদি প্রতিযোগিতায় অংশ নেয়, তাহলে ওর আসার বিষয়টি সরকারের সঙ্গে জড়িত থাকবে! তাই সবকিছু নিশ্চিত হলেই আমরা চূড়ান্ত তালিকা হাতে পাব।'

 

Arshad Nadeem-Neeraj Chopra4/6

আরশাদের আমন্ত্রণ প্রসঙ্গে নীরজ

নীরজের প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছেন আরশাদ। তিনি লাহোরে সাংবাদিকদের বলেছেন, 'নীরজ চোপড়া ক্লাসিক ইভেন্ট ২৪ মে অনুষ্ঠিত হবে। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য আমি ২২ মে কোরিয়া উড়ে যাচ্ছি।' ২৭ থেকে ৩১ মে পর্যন্ত কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। যার জন্য নীরজ এখন কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন।

 

Neeraj Chopra-Arshad Nadeem Friendship5/6

নীরজ-আরশাদের বন্ধুতা

নীরজ এবং আরশাদ মাঠে প্রতিদ্বন্দ্বী, কিন্তু মাঠের বাইরে তাঁরা বন্ধু। প্যারিস অলিম্পিক্সে নীরজকে হারিয়ে আরশাদ জিতে ছিলেন সোনা। ৯২.৯৭ মিটার দূরে বর্শা পাঠিয়ে ও অলিম্পিক্স রেকর্ড করে সোনা জিতেছিলেন আরশাদ। ওদিকে নীরজের মা আরশাদকে অভিনন্দন জানিয়ে হৃদয় জিতে নিয়েছিলেন দুই দেশের। 

 

Neeraj Chopra Classic6/6

নীরজ চোপড়া ক্লাসিক

নীরজ চোপড়া ক্লাসিকে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং অলিম্পিক্স ব্রোঞ্জ জয়ী অ্যান্ডারসন পিটার্স প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রাক্তন অলিম্পিক্স চ্যাম্পিয়ন থমাস রোহলারও এই ইভেন্টে অংশ নিচ্ছেন এবং অলিম্পিক্স পদকজয়ী প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইউলিয়াস ইয়েগোও থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কার্টিস থম্পসনও আসছেন। ইউরোপ ও আমেরিকার আরও অনেক ক্রীড়াবিদই অংশগ্রহণ করবেন।