Sharmistha's Prediction About Plane Crash: হতবাক বিশ্ব! সাতদিন আগেই কীভাবে বিমান দুর্ঘটনার ভবিষ্যদ্বাণী শর্মিষ্ঠার? নক্ষত্রসমাবেশ নিয়ে বিস্ময়কর যা বলেছেন...

Miracle Prediction of Astrologer Sharmistha About Plane Crash: আমদাবাদে বিমানবন্দর থেকে ওড়ার কিছু সময়ের মধ্যেই ভেঙে পড়ে ড্রিমলাইনার (Air India Flight AI171, Boeing 787-8 Dreamliner)। বহু মৃত্যু। ধ্বংসস্তূপ। আগুন, ধোঁয়া, রক্ত, ছাই, কান্না। কিন্তু তারই মধ্যে মানুষ বিস্মিত চমকিত। কেন?

| Jun 14, 2025, 08:16 PM IST
1/8

এক সপ্তাহ আগেই আশঙ্কা

আসলে এক সপ্তাহ আগেই বিমান দুর্ঘটনার কথা আশঙ্কা করেছিলেন জ্যোতিষী শর্মিষ্ঠা। ৫ জুন নিজের এক্স হ্যান্ডেলে @astro sharmistha-তে একটি পোস্ট করেছিলেন তিনি। 

2/8

সময়টা ভালো, কিন্তু...

সেখানে তিনি লিখেছিলেন, বিমানের জন্য় সময়টা ভালো। তবে বিমান দুর্ঘটনার যোগ আছে।

3/8

ডিসেম্বরে পোস্ট

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসেও তিনি এ-জাতীয় একটি পোস্ট করেছিলেন। কী লিখেছিলেন সেখানে? 

4/8

বিমানশিল্প

শর্মিষ্ঠা লিখেছিলেন, ২০২৫ সাল বিমানশিল্পের জন্য ভালো, তবে একটি বিমান দুর্ঘটনা ঘটতে পারে। 

5/8

মৃগশিরা ও আর্দ্রা

কেন এ কথা বলেছিলেন শর্মিষ্ঠা? তিনি ব্যাখ্যা করেছিলেন, মৃগশিরা ও আর্দ্রা নক্ষত্রের কারণে বিমানশিল্পে গতি আসবে একথা যেমন ঠিক, তেমনই সংকটও আছে। 

6/8

দুর্ঘটনাযোগ

কী সংকট? সাফল্যের পাশাপাশি একটি বিমান দুর্ঘটনা ঘটারও যোগ আছে।

7/8

সকলে তাজ্জব

ঘটনার পরে তাঁর বলা কথা এভাবে ফলে যাওয়ায় সকলে তাজ্জব। কী করে মেলালেন তিনি? খুব স্বাভাবিক ভাবেই তাঁকে নিয়ে হইচই চলছে। সোশ্যাল মিডিয়াও তোলপাড়। অনেকে তাঁর সমালোচনাও করছেন।

8/8

মহাদশা

শর্মিষ্ঠা লিখেছেন, বৃহস্পতি এবার আর্দ্রা নক্ষত্রে ঢুকবে। ভারতে শুরু হবে মঙ্গল মহাদশা। তবে ইতিমধ্যেই অনেক কিছু শুরু হয়ে গিয়েছে। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)