Children Missing: মাত্র ৬ সপ্তাহে এই জেলা থেকে নিখোঁজ ৬১, অধিকাংশই মেয়ে! বয়স ১০-১৭...

Published: Sep 14, 2025, 09:13 PM IST|Updated: Sep 14, 2025, 09:13 PM IST

Children Missing: পুলিসের রিপোর্ট বলছে নিখোঁজ হয়ে যাওয়া শিশু-কিশোরদের বয়স ১০ থেকে ১৭ বছরের মধ্যে। এদের বেশিরভাগই মেয়ে

মাত্র ৬ সপ্তাহ1/6

মাত্র ৬ সপ্তাহ

মাত্র ৬ সপ্তাহের মধ্য়ে জেলা থেকে নিখোঁজ ৬১ শিশু-কিশোরী। এনিয়ে জেলায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে দেহরাদুনে।

 

বেশিরভাগই মেয়ে2/6

বেশিরভাগই মেয়ে

পুলিসের রিপোর্ট বলছে নিখোঁজ হয়ে যাওয়া শিশু-কিশোরদের বয়স ১০ থেকে ১৭ বছরের মধ্যে। এদের বেশিরভাগই মেয়ে।

কোথায় যাচ্ছে এরা3/6

কোথায় যাচ্ছে এরা

কোথায় যাচ্ছে ওইসব শিশু-কিশোর তা হদিস করতে পারছে না পুলিস। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, স্কুলে বেরিয়ে আর বাড়িতে ফেরেনি পড়ুয়ারা। এদের কয়েকজনকে খুঁজে পাওয়া গেলেও হারিয়ে যাওয়ার ঘটনার থেমে থাকেনি।

পরিবারে অশান্তি!4/6

পরিবারে অশান্তি!

পুলিসের তদন্তে উঠে এসেছে যেসব পরিবারের শিশু হরিয়ে গিয়েছে তাদের অনেকের পরিবারে অশান্তি ছিল। অনেকের হারিয়ে যাওয়ার পেছনে রয়েছে সোশ্যাল মিডিয়ার হাতছানি। অনলাইনে যোগযোগই সর্বনাশ ডেকে আনছে।

পেছনে দুষ্কৃতীরা!5/6

পেছনে দুষ্কৃতীরা!

অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে স্কুলের ছটি বা টিফিনের সময়ে স্কুলের বাইরে ঘুরছে দুষ্কৃতীরা। তাদের অনেককেই ধরে জেরা করা হয়েছে। তাদের কাছ থেকে কিছু কিছু তথ্য উঠে এসেছে। 

দিল্লি থেকে আটক6/6

দিল্লি থেকে আটক

গত ২২ অগাস্ট দিল্লি থেকে ৩ কিশোরীকে আটক করা হয়। তাদের জেরা করে জানা গিয়েছে তাদের দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল।