Woman Death | WHO: ভয়ংকর! ক্যানসার নয়, প্রতি ২ মিনিটে ১ জন মহিলার মৃত্যু শুধু এই কারণেই

Woman Death | WHO: হু থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালে শুধমাত্র সন্তান প্রসবের সময়ে ও  গর্ভাবস্থায় মৃত্যু হয়েছে মোট ২ লাখ ৬০ হাজার মহিলার

May 04, 2025, 02:37 PM IST
1/10

মহিলাদের মৃত্যু

মহিলাদের মৃত্যু

ক্য়ানসার বা অন্য কোনও প্রাণঘাতী রোগ তো আছেই শুধুমাত্র গর্ভাবস্থায় ও সন্তানের জন্ম দিতে গিয়ে রোজ মৃত্যু হচ্ছে শয়ে শয়ে মহিলার।  

2/10

প্রতি ২ মিনিটে ১ জনের মৃত্যু

প্রতি ২ মিনিটে ১ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় উঠে এসেছে গোট দুনিয়ায় রোজ মারা যাচ্ছেন ৭১২ মহিলা। অর্থাত্ প্রতি ২ মিনিটে মারা যাচ্ছেন ১ জন মহিলা। এদের মৃত্যু হচ্ছে গর্ভাবস্থা বা সন্তান প্রসবের সময়।

3/10

হু

হু

গত ৭ এপ্রিল হু থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালে শুধমাত্র সন্তান প্রসবের সময়ে ও  গর্ভাবস্থায় মৃত্যু হয়েছে মোট ২ লাখ ৬০ হাজার মহিলার।

4/10

অসচেতনতা দায়ি

অসচেতনতা দায়ি

বিশেষজ্ঞদারে দাবি, এই বিপুল সংখ্যক মহিলার মৃত্যু হচ্ছে শুধুমাত্র অসচেতনতা ও মাতৃত্বকালীন মায়ের ঠিকঠাক পরিচর্যা ও চিকিত্সা না পাওয়ার কারণে।

5/10

২০০০ সালে মৃত্যু কমেছে

২০০০ সালে মৃত্যু কমেছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিক নাটালিয়া কানেম বলেন, ২০০০ সালের হিসেব অনুযায়ী প্রসূতি মৃত্যুর হার কমেছে। এরপরও পরিসংখ্যানটা ভীতিপ্রদ। ২০০০-২০২৩ সালের মধ্যে বিশ্বজুড়ে মা হওয়ার সময় মৃত্যুর হার ৪০ শতাংশ কমেছে।

6/10

২০২৩ সাল

২০২৩ সাল

২০২৩ সালে ২ লক্ষ ৬০ হাজার মহিলা মারা গিয়েছেন। এদের মধ্যে নব্বই শতাংশই গরিব দেশগুলির।  

7/10

হু প্রধান

হু প্রধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, বিশ্বের অধিকাংশ দেশে গর্ভাবস্থায় মহিলারা কতটা বিপদের মধ্যে রয়েছে তা ওই রিপোর্ট দেখেই মনে হয়। মাতৃত্বকালীন স্বাস্থ্য জটিলতা আগের থেকে কিছুটা কমেছে।

8/10

কোভিড অতিমারী

কোভিড অতিমারী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযয়াী, কোভিড অতিমারীর সময় মাতৃত্বকালীন মৃত্যু অনেকটাই বেড়েছে। এখন তা অনেকটাই কমেছে।  

9/10

২০২১

২০২১

২০২১ সালে গর্ভাবস্থা ও মাতৃত্বকালীন মৃতের সংখ্যা প্রায় ৪০ হাজার বেড়ে যায়।  ২০২০ সালে এই সংখ্যা ছিল ২ লক্ষ ৮২ হাজার। ২০২১ সালে তা বেড়ে হয় ৩ লাখ ২২ হাজার।

10/10

সংকট কেটেছে

সংকট কেটেছে

প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডের সময়ের সেই সংকট কেটে গিয়েছে। ফলে এখন মহিলাদের দিকটিতে  নজর দিতে হবে।