Kashmir Terror Attack: ভূস্বর্গে ভয়ঙ্কর হত্যালীলা! ৪৪ হাজারেও থামল না, কবে জঙ্গিমুক্ত হবে কাশ্মীর?

Published: Apr 26, 2025, 10:16 AM IST|Updated: Apr 26, 2025, 10:16 AM IST

Kashmir Terror Attack: কাশ্মীরের বাইসারানে প্রায় ২৬ জন হিন্দু পর্যটকদের গুলি করে হত্যা করা হল। শুধু অমরনাথ নয়, কখনও শিখ গ্রামবাসী, আবার কখনও কাশ্মীরি পণ্ডিত; বিভিন্ন স্থানে হিন্দু তীর্থযাত্রীদের আক্রমণ করে চলেছে আতঙ্কবাদীরা। 

serial attacks on kashmir from 2000 to 20251/8

ভূস্বর্গে ভয়ঙ্কর

স্বাধীনতার পর থেকেই বিভিন্ন অতর্কিত হামলায় প্রায় ১৪ হাজার নির্দোষ প্রাণ হারিয়েছেন। সাধারণ জনগণকে বাঁচাতে উপত্যকায় শহিদ হয়েছেন প্রায় ৬০০০। ভারতীয় সেনার তত্‍পরতায় এখনও পর্যন্ত ২৩ হাজার আতঙ্কবাদী নিকেষ করা হয়েছে। 

Amarnath pilgrims attacks2/8

অমরনাথ হামলা

২০০০-২০১৭, প্রায় ১৭ বছর ধরে হিন্দু তীর্থযাত্রীদের আক্রমণ করে চলেছে আতঙ্কবাদীরা। ২০০০ সালে হিজবুল গোষ্ঠী ৩২ জন হিন্দু তীর্থযাত্রীদের হত্যা এবং কমপক্ষে ৬০ জনকে আহত করে। এরপর ২০০১ সালে শেষনাগ বেস ক্যাম্পে গ্রেনেড হামলায় আরো ১৫ জন নিহত হন। লস্কর-এ-তৈয়বা ২০০২ এবং ২০১৭ সালে আবার হামলা চালায় নিশস্ত্র ও নির্দোষ তীর্থযাত্রীদের উপর

Attacks on sikh villagers and Kashmiri pandit3/8

২০০০-০৩

শুধু অমরনাথ নয় চিত্তিসিংপুরা গ্রামে ৩৫শিখ গ্রামবাসীদের ও পুলওয়ামায় ২৪ জন কাশ্মীরি পণ্ডিতকে নৃশংসভাবে হত্যা করে লস্কর-এ-তৈয়বার জঙ্গিরা। পয়লা অক্টোবর ২০০১, জয়েশ-ই-মহম্মদের ৩ আত্মঘাতী জঙ্গি বোমাভর্তি গাড়ি নিয়ে বিধানসভায় ঢুকে পড়ে এবং ৩৬ জন মারা যান

Doda masscare4/8

ডোডা গণহত্যা

২০০৬ সালে লস্কর-এ-তৈয়বার জঙ্গিরা নকল ভারতীয় সেনা সেজে উপত্যকায় নৃশংস হত্যালীলা চালায় 

Uri Army attack5/8

উরি হামলা

২০১৬ সালে জয়েশ-ই-মহম্মদের জেহাদীরা পাকিস্তান থেকে লাইন-অফ-কন্ট্রোল পেরিয়ে গুরদাসপুর, পাঠানকোট এয়ার-ফোর্স স্টেশন ও উরিতে ভারতীয় সেনার উপর হামলা চালায়। পাল্টা জবাবে ভারতীয় সেনারা পাকিস্তানে ঢুকে জয়েশ-ই-মহম্মদের জঙ্গিদের খতম করে। 

Pulwama CRPF attack6/8

পুলওয়ামা

২০১৯ সালের ১৪ই অক্টোবর, ৪৪ নং জাতীয় সড়ক দিয়ে ৭৮ টি বাসে প্রায় আড়াই হাজার সিআরপিএফ জওয়ান যাচ্ছিলেন কাশ্মীরের দিকে। বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সেই কনভয় আক্রমণ করে জয়েশী জঙ্গিরা। এই ঘটনায় প্রায় ৪০ জন নিহত হন। এর প্রতিক্রিয়ায় ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে জয়েশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে হামলা করে

Reasi hindu pilgrim attack7/8

রিয়াসি

২০২৪ সালে রিয়াসির শিব খোড়ি গুহা থেকে কাটরা গামী  হিন্দু তীর্থযাত্রী ভর্তি বাসে হামলা চালায় সন্ত্রাসবাদীরা

Pahegaon tourist attack8/8

পহেলগাঁও

কাশ্মীরের বাইসারানে প্রায় ২৬ জন হিন্দু পর্যটকদের গুলি করে হত্যা করল লস্কর সন্ত্রাসীরা। মৃতদের পরিবার তরফে জানা গিয়েছে হিন্দু না মুসলিম জেনে গুলি করা হয়েছে তাদের। মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর কাশ্মীর বরাবরই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ইতিমধ্যেই সেনা তত্‍পরতায় খতম লস্কর কমান্ডার আলতাফ লাল্লি