Mysterious balls from the Sea: সাদা ও ধূসর রঙের রহস্যময় বল ভেসে আসছে সৈকতে। বন্ধ করে দেওয়া হল ৯টি সৈকত।
Jan 14, 2025, 10:20 PM IST
1/6
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সমুদ্র থেকে ভেসে আসছে ছোট আকারের সাদা ও ধূসর রঙের রহস্যময় বল। যার জেরে মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনির নয়টি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
2/6
সেই সৈকতগুলি হল- ম্যানলি, ডি হোয়াই, লং রিফ, কুইন্সক্লিফ, ফ্রেশওয়াটার, নর্থ কার্ল অ্যান্ড সাউথ কার্ল, নর্থ স্টেইনি ও নর্থ নারাবিন।
photos
TRENDING NOW
3/6
অস্ট্রেলিয়ার নর্দান বিচ কাউন্সিলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তারা জানায়, সৈকতে ভেসে আসা বস্তুগুলি নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
4/6
জানা গিয়েছে, বল আকৃতির ওই বর্জ্যগুলোর বেশির ভাগই আকারে মার্বেলের সমান। তবে কয়েকটি কিছুটা বড় বলে জানা গিয়েছে।
5/6
সোনালি রঙের বালি আর স্বচ্ছ জলের কারণে সিডনির সৈকতগুলি বিশ্বজুড়ে জনপ্রিয়।
6/6
আরও জানা গিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণকারী ও স্নানপিপাসুদের বন্ধ ঘোষণা করা সৈকতগুলি এড়িয়ে চলতে এবং ভেসে আসা বর্জ্যের স্পর্শ থেকে দূরে থাকতে বলা হয়েছে। পরীক্ষার জন্য ভেসে আসা বর্জ্যগুলোর নমুনা সংগ্রহ করা হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.