Tahira Kashyap: ৭ বছর পর ফের ক্যানসারে আক্রান্ত তাহিরা! স্ত্রীর জীবনযুদ্ধে আবেগপ্রবণ আয়ুষ্মান...

Ayushmann Khurrana: ফের ক্যানসার আক্রান্ত অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। সোমবার ইনস্টাগ্রামে এই দুঃসংবাদ জানান পরিচালক। আয়ুষ্মান খুরানা সবসময় স্ত্রীর পাশে আছেন। মানসিক শক্তি যুগিয়ে অভিনেতা তাহিরার পোস্টে লেখেন...

| Apr 07, 2025, 06:34 PM IST
1/8

ক্যানসারে আক্রান্ত তাহিরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সাত বছর পর পুনরায় ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। সোমবার ইনস্টাগ্রামে এই দুঃসংবাদ জানান লেখিকা-পরিচালক।   

2/8

ক্যানসারে আক্রান্ত তাহিরা

তাহিরা কাশ্যপ লেখেছেন, “সাত বছর ধরে নিয়মিত চিকিৎসা ও স্ক্রিনিং চলেছে। আমি পরবর্তী জার্নির সঙ্গেও যেতে চাই। নিয়মিত ম্যামোগ্রাম করানো প্রয়োজন এবং সকলের জন্য একই পরামর্শ দিতে চাই। আমার এটি দ্বিতীয় রাউন্ড।”  

3/8

ক্যানসারে আক্রান্ত তাহিরা

তাহিরা আরও লেখেন, “জীবন তোমাকে যখন লেবু দেবে, তখন তা দিয়ে শরবত বানাও। জীবন যখন খুব উদার হয়ে ওঠে এবং আপনি আবারো একটি লেবু পান; তখন ঠান্ডামাথায় তা আপনার পানীয়তে যুক্ত করে নিয়ে ভালো উদ্দেশ্যে তাতে চুমুক দিন। কারণ এটি একটি ভালো পানীয় এবং আপনি জানেন যে আপনি আবারো সেরাটা দেবেন।   

4/8

ক্যানসারে আক্রান্ত তাহিরা

আযুষ্মান পত্নী লেখেন, 'বিদ্রূপাত্মক হোক বা না হোক, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আসুন আমরা নিজেদের যত্ন নেওয়ার যথাসাধ্য চেষ্টা করি।”  

5/8

ক্যানসারে আক্রান্ত তাহিরা

আয়ুষ্মান খুরানা সবসময় স্ত্রীর পাশে আছেন। মানসিক শক্তি যুগিয়ে অভিনেতা তাহিরার পোস্টে লেখেন, “আমার নায়ক।”   

6/8

ক্যানসারে আক্রান্ত তাহিরা

তাহিরাকে সোশ্যাল মিডিয়াতেই সাহস যুগিয়েছেন অভিনেত্রী টুইঙ্কেল খান্না, সোনালি বেন্দ্রে, সিরাত কাপুর সহ আরও অনেক তারকা।    

7/8

ক্যানসারে আক্রান্ত তাহিরা

২০০৮ সালে ছোটবেলার বন্ধুত্বকে সম্পর্কের নাম দেন আয়ুষ্মান ও তাহিরা। এই দম্পতির এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে।   

8/8

ক্যানসারে আক্রান্ত তাহিরা

২০১৮ সালের শেষের দিকে তাহিরা জানান, তার ডান স্তনে ক্যানসারের কোষ পাওয়া গেছে। যদিও তা ক্যানসারের প্রাথমিক পর্যায়ে ছিল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন তাহিরা। এবার ফের মারণরোগে আক্রান্ত হলেন তাহিরা।