Baba Vanga Donald Trump: বিশ্ব জুড়ে পরমাণু যুদ্ধ লাগল বলে! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী আর ট্রাম্পের মন্তব্য এক সুরে বাঁধা...কী ভাবে সম্ভব?

Written BySoumitra Sen
Published: Nov 05, 2025, 08:01 PM IST|Updated: Nov 05, 2025, 08:01 PM IST
Baba Vanga's Biggest Prediction and Donald Trump: বাবা ভাঙ্গার পূর্বাভাস নিয়ে বিশ্ব জুড়ে সারা বছরই প্রবল চর্চা চলে। তবে বেশি করে চলে বছর শেষ বা শুরুর সময়ে। এবারও হচ্ছে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্র 1/7

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পরমাণুশক্তির ক্ষেত্রে পাকিস্তান তাদের প্রকৃত ফন্দি ফাঁস করে ফেলেছে। শুধু পাকিস্তান নয়, রাশিয়া, চিন, উত্তর কোরিয়ার সঙ্গে সঙ্গে আমেরিকাও এবার নতুন করে নিউক্লিয়ার টেস্ট নিয়ে আগ্রহী হয়ে উঠেছে। ট্রাম্প মনে করিয়ে দিতে ভোলেননি যে, আমেরিকার হাতেই আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রসম্ভার।

পাকিস্তানও2/7

পাকিস্তানও

ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন, পাকিস্তান সেই দেশগুলির মধ্যেই পড়ে যারা পরমাণু শক্তির পরীক্ষা করে চলেছে! ফলে, আমেরিকাও তো চুপ করে বসে থাকার কোনও মানে হয় না! 

গত ৩০ বছরে 3/7

গত ৩০ বছরে

ট্রাম্প অভিযোগ করেছেন, রাশিয়া আর চিন পরমাণু পরীক্ষা করে চলেছে, অথচ, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে। বলতে গেলে, বিষয়টি গোপন করছে। ফলে, ওরা যখন করছে, আমরাই-বা করব না কেন? গত ৩০ বছরে আমেরিকা কোনও পরমাণু পরীক্ষা করেনি।

বাবা ভাঙ্গার কী যোগ?4/7

বাবা ভাঙ্গার কী যোগ?

কিন্তু এসবের সঙ্গে বাবা ভাঙ্গার কী যোগ? তার আগে দেখে নিন, ২০২৫ সালের জন্য় বাবা ভাঙ্গার সব থেকে বড় পূর্বাভাস কোনটি? বাবা ভাঙ্গা পূর্বাভাস দিয়েছেন, ইউরোপ গ্লোবাল ও রিজিওনাল-- দুরকম যুদ্ধের মুখোমুখি হবে। তাতে কী হবে? 

পরমাণু অস্ত্র ব্যবহার5/7

পরমাণু অস্ত্র ব্যবহার

বাবা ভাঙ্গা বলছেন, ইউরোপ এর কুফল ভুগবে। এই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার হবে। ফলে বিস্তীর্ণ অংশ জুড়ে ধ্বংসলীলা চলবে। বিপুল জীবনহানি হবে। বহু মানুষ দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে। জনমানবশূন্য এলাকার মধ্যে ছায়া ফেলবে ঘনঘোর মৃত্যুলীলা।

গোপন গুহায়6/7

গোপন গুহায়

আর ট্রাম্পের কথার সূত্রে পাকিস্তান কী করছে? পাকিস্তান নাকি জগতের অগোচরে গোপন গুহার মধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে, মাটির অনেক নীচে।

ট্রাম্প ও বাবা ভাঙ্গা7/7

ট্রাম্প ও বাবা ভাঙ্গা

তা হলে কী দাঁড়াল? দেখতে গেলে ট্রাম্প ও বাবা ভাঙ্গা প্রায় একইরকম বলছেন। বাবা ভাঙ্গা বলছেন, ইউরোপ যুদ্ধে যুদ্ধে দীর্ণ হবে, ব্যবহার হবে ভয়াবহ অস্ত্র, হয়তো পরমাণু অস্ত্রের মতো ভয়ংকর কিছু। আর এদিকে ট্রাম্প যা দাবি করছেন, তাতে দেখা যাচ্ছে, চিন পাকিস্তান উত্তর কোরিয়ার মতো দেশগুলি নীরবে তাদের পরমাণু অস্ত্রে শান দিচ্ছে। আর তাদের দৃষ্টান্তে উদ্বুদ্ধ হয়ে যদি ট্রাম্পও পরমাণু অস্ত্রে শান দিতে শুরু করেন, তবে তো বিশ্বে যুদ্ধ অবশ্যম্ভাবী। আর যুদ্ধ লাগলেই যে কেউ প্রয়োগ করবে পরমাণু বোমা। তখন?