1/7অবশ্যই ২০২৬ সাল নিয়ে বাবা ভাঙ্গার প্রেডিকশন নিয়ে আগ্রহ তুঙ্গে এবং তা জানাও যাচ্ছে। কত-কত বছর আগে তাঁর করে যাওয়া আশ্চর্য সব পূর্বাভাস নিয়ে উদ্বেলিত আজকের মানুষ।
2/7কিন্তু তার আগে? এখনও তো ২টি মাস বাকি, কার কী হবে? নভেম্বর ও ডিসেম্বর মাসদুটি কোন কোন রাশির জন্য হতে চলেছে ভেরি ভেরি স্পেশাল?
3/7অবশ্যই কয়েকটি রাশির জন্য সময়টা খুব ক্রিটিক্যাল হতে চলেছে। তবে, বেশ কয়েকটি রাশি, অন্তত ৪টি একেবারে মেঘের উপর দিয়ে হাঁটবে! কারা কারা?
4/7২০২৫ সালের শেষ দিকটি বৃষ রাশির জাতকদের জন্য খুবই ভালো হবে। সৌভাগ্য জ্বলজ্বল করবে এঁদের। গোল্ডেন অপরচুনিটির মুখোমুখি হবেন এঁরা। সুখ সম্মান বাড়বে। পড়ে থাকা কাজ মিটবে। সাফল্যে ভরে থাকবে জীবন।
5/7মিথুনরাশির জাতক-জাতিকাদের জন্যও ২০২৫ সালের শেষ মাসকয়েকটি খুব ভালো যাবে। এঁদের মাথায় ঝরে পড়বে সুখাশীর্বাদ। পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাবেন এঁরা। সম্মান বাড়বে। সম্পদ বৃদ্ধি হবে। স্বাস্থ্যও ভালো থাকবে।
6/7সিংহ রাশির জন্য এই নভেম্বর ও ডিসেম্বর দারুণ হতে চলেছে। পুরনো সংকট থেকে মুক্তি পাবেন এঁরা। এঁদের সঞ্চয় বাড়বে। অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। গাড়ি কেনার যোগ। যাঁরা ব্যবসায়ী ফুলেফেঁপে উঠবে তাঁদের ব্যবসা।
7/7কুম্ভ রাশি ইতিমধ্যেই ২০২৫ সাল জুড়ে অনেক পেয়েছেন। বছরের শেষটাও তাঁদের জন্য দারুণ স্মরণীয় হয়ে থাকবে। অনেক কিছু অ্যাচিভ করবেন এঁরা। ব্যাংক ব্যালান্স বাড়বে। সময়টা দারুণ উপভোগ করবেন এঁরা। বিবাহিতেরা দাম্পত্যসুখ উপভোগ করবেন। সবমিলিয়ে দারুণ যাবে নভেম্বর-ডিসেম্বর।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)