Bandh: ২০ জুলাই হঠাৎই বনধের ডাক! গণহত্যা, খুনি-দখলদার- ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে...

Bangladesh Bandh News: গোপালগঞ্জ গণহত্যার প্রতিবাদ, ক্যাঙারু কোর্টে প্রহসনমূলক কার্যক্রম বাতিল এবং খুনি-দখলদার- ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ডাকে ডাকা হল এক 'সর্বাত্মক হরতাল'।

| Jul 17, 2025, 07:37 PM IST
1/7

ইউনূসের বিরুদ্ধে

মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্রমশ জমছে ক্ষোভ, তৈরি হচ্ছে প্রতিবাদ! বাংলাদেশের একটা অংশের মানুষ তাঁকে খুনি, জঙ্গি, সন্ত্রাসী, অবৈধ, ফ্যাসিস্ট তকমা দিচ্ছে। 

2/7

হত্যাকার্য

তাঁরা বলছেন, ইউনূস-নিয়ন্ত্রিত বাংলাদেশের অস্থায়ী সরকার পূণ্যভূমি গোপালগঞ্জের সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, নারী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের উপর নির্বিচারে-নিষ্ঠুরভাবে গুলি বর্ষণ করেছে।

3/7

সন্ত্রাস-হিংস্রতা-ষড়যন্ত্র

এই সব হত্যাকার্য এবং এর সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টে প্রহসনের বিচার পরিচালনা এবং দেশে জবরদখল চালিয়ে সন্ত্রাস-হিংস্রতা-ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসা-- সমস্ত বিষয়গুলিই বাংলাদেশের একটা বড় অংশের মানুষের না-পসন্দ। 

4/7

২০ জুলাই, রবিবার দেশব্যাপী সর্বাত্মক হরতাল

ইউনূসের এই মসনদে বসার বিষয়টিকে তাঁরা জনগণের প্রতিনিধিত্ববিহীন এবং সংবিধান লঙ্ঘনকারী বলে অভিহিত করেছেন। আর এই খুনি ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতেই আগামী ২০ জুলাই, রবিবার দেশব্যাপী সর্বাত্মক হরতাল ডাকা হল।

5/7

সাধারণ মানুষকে ডাক

ইউনূসকে তাঁরা দেশধ্বংসকারী মাফিয়া বলেও উল্লেখ করছেন। ইউনূসকে চিরতরে উৎখাত করাই তাঁদের লক্ষ্য। আসন্ন 'মার্চ টু যমুনা' কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে ডাকা হয়েছে এই হরতাল। তাই এই কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করতে বাংলার  ছাত্র-তরুণ-যুব, কৃষক-শ্রমিক, শিক্ষক-চিকিৎসক, সাংবাদিক-বুদ্ধিজীবী-সহ আপামর সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে। 

6/7

ইউনূসীয় ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না

তাঁদের দাবি, দেশের জনতাই সফল করবে গণতন্ত্রের জন্য আহূত এই হরতালকে। প্রিয় মাতৃভূমিকে বিদেশিদের হাতে তুলে দেওয়া, দেশকে জঙ্গিঘাঁটি বানানো, দেশকে এক ব্যর্থ রাষ্ট্র বানানো এবং দেশের মাটিকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার ইউনূসীয় ষড়যন্ত্র কোনও ভাবেই বাস্তবায়িত হতে দেওয়া হবে না। 

7/7

'জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!'

ইউনূস-বিরোধী মুক্তিকামী মানুষ বলছেন, 'আমরা ইউনূসকে হটিয়ে দেব। গুঁড়িয়ে দেব। জয় জনতারই হবে। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!'