13th Bangladesh Election: আজ বাংলাদেশে ভোট। শেখ হাসিনা সরকারের পতনের পর পদ্মাপারের সিংহাসনে বসবে কে? পরবর্তী সরকার বেছে নিতে অবশেষে ভোটাধিকার প্রয়োগ করবেন বাংলাদেশের ১২ কোটিরও বেশি মানুষ। বাংলাদেশের সময় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে অবধি চলবে ভোটগ্রহণ। শেখ হাসিনা সরকারের পতনের পর এক ঐতিহাসিক পরিবর্তনের আবহে আজ বৃহস্পতিবার বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১২ কোটিরও বেশি ভোটার আজ নির্ধারণ করবেন পদ্মাপারের ভবিষ্যৎ। এবারের লড়াই মূলত দুই ‘রহমান’-এর মধ্যে— বিএনপির তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শেখ হাসিনা দেশান্তরী এবং খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় দীর্ঘ তিন দশক পর এই দুই নেত্রীকে ছাড়াই ভোট দিচ্ছে বাংলাদেশ।
1/14বাংলাদেশে তিরিশ বছরের বেশি সময় পর এটা প্রথম নির্বাচন, যেখানে খালেদা জিয়া ও শেখ হাসিনা নেই
2/14গত নভেম্বরে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী চারটি বিষয়ের উপর একটি প্রশ্নের ভিত্তিতে হবে গণভোট।
3/14ফলে প্রত্য়েক ভোটারকে দু'টো করে ভোট দিতে হবে।
4/14বাংলাদেশে তিরিশ বছরের বেশি সময় পর এটা প্রথম নির্বাচন, যেখানে খালেদা জিয়া ও শেখ হাসিনা নেই। খালেদা জিয়ার মৃত্য়ু হয়েছে। আর শেখ হাসিনা দেশছাড়া।
5/14গত বছরের শেষদিকে বাংলাদেশের ভোটকে প্রহসন বলে অভিযোগ করে, অডিও বার্তায় তীব্র আক্রমণ শানান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
6/14বাংলাদেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনের নামে একটা প্রহসন করতে যাচ্ছে।
7/14আসন: ৩০০টির মধ্যে ২৯৯টিতে ভোট (শেরপুর-৩ স্থগিত)।
8/14লড়াই: বিএনপির নেতৃত্বাধীন জোট বনাম জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট (যাতে রয়েছে ছাত্রদের নতুন দল এনসিপি)।
9/14নিরাপত্তা: ২৪ হাজার ‘স্পর্শকাতর’ কেন্দ্রসহ সারাদেশে সাড়ে ৯ লক্ষ রক্ষী মোতায়েন।
10/14সংসদ নির্বাচনের (সাদা ব্যালট) পাশাপাশি আজ ‘জুলাই সনদ’ নিয়ে রঙিন ব্যালটে গণভোট হচ্ছে।
11/14এতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধ করা এবং শাসনতান্ত্রিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের রায় নেওয়া হচ্ছে।
12/14জনমত সমীক্ষা বলছে, ভোটদানের হার ৬৫ শতাংশের উপরে হলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।
13/14অন্যদিকে, ভোট কম পড়লে সুসংগঠিত ক্যাডার ভিত্তিক দল হিসেবে জামায়াতের জয়ের সম্ভাবনা বাড়বে।
14/14আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় মাঠের লড়াই এখন দুই সাবেক মিত্রের মধ্যেই সীমাবদ্ধ। আজ বিকেলের পরই শুরু হবে গণনা।