Sheikh Hasina verdict: মাত্র ২০ দিন শুনানিতেই রায়? হাসিনার ফাঁসিতে জ্বলছে বাংলাদেশ! রক্তক্ষয়ী সংঘর্ষে ফের ঝরল প্রাণ, দেশজুড়ে শাটডাউন...

Fresh clash in Bangladesh after Sheikh Hasina verdict: আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক দলের ফেসবুক পেজে একটি ভিডিয়ো প্রকাশ করে আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। বিস্ফোরক অভিযোগ করেছেন।  

| Nov 18, 2025, 11:45 AM IST
1/8

হাসিনার ফাঁসিতে জ্বলছে বাংলাদেশ!

Fresh clash in Bangladesh after Sheikh Hasina verdict

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ্বলছে ইউনূসের বাংলাদেশ! কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, সংঘর্ষ, শেখ হাসিনার ফাঁসির রায়ের পর ফের উত্তপ্ত বাংলাদেশ। 

2/8

হাসিনার ফাঁসিতে জ্বলছে বাংলাদেশ!

Fresh clash in Bangladesh after Sheikh Hasina verdict

নতুন করে সংঘর্ষ ছড়িয়েছে ঢাকা-সহ বাংলাদেশের একাধিক জায়গা। ইতিমধ্য়েই রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২ জন। হাসিনার মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে গোটা বাংলাদেশ শাটডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

3/8

হাসিনার ফাঁসিতে জ্বলছে বাংলাদেশ!

Fresh clash in Bangladesh after Sheikh Hasina verdict

২০২৪-এর জুলাইতে ছাত্রবিক্ষোভের সময় 'গণহত্যা'র দায়ে সোমবার শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। 

4/8

হাসিনার ফাঁসিতে জ্বলছে বাংলাদেশ!

Fresh clash in Bangladesh after Sheikh Hasina verdict

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে পুলিসের ব্যাপক সংঘর্ষ দেখা দেয়। হাসিনার ফাঁসির রায়ের প্রতিবাদে প্রধান উপদেষ্টা ইউনূসের পদত্যাগ দাবি করেছে আওয়ামী লীগ।

5/8

হাসিনার ফাঁসিতে জ্বলছে বাংলাদেশ!

Fresh clash in Bangladesh after Sheikh Hasina verdict

ঢাকায় বেশ কয়েকটি রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। পুলিস সেই অবরোধ উঠাতে গেলে সংঘর্ষ বাধে। পুলিস বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করে। সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে।

6/8

হাসিনার ফাঁসিতে জ্বলছে বাংলাদেশ!

Fresh clash in Bangladesh after Sheikh Hasina verdict

আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক দলের ফেসবুক পেজে একটি ভিডিয়ো প্রকাশ করে এই রায়কে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। আদালতের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

7/8

হাসিনার ফাঁসিতে জ্বলছে বাংলাদেশ!

Fresh clash in Bangladesh after Sheikh Hasina verdict

নানক অভিযোগ করেন, ১৪ আগস্ট বিচার শুরু হয়, ১৭ নভেম্বর রায় ঘোষণা করা হয়। এই ২ মাসের মধ্যে আদালতের শুনানি হয়েছে  মাত্র ২০ দিন। ৮৪ জন সাক্ষীর মধ্যে মাত্র ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। প্রধান বিচারক নিজে এক মাস অনুপস্থিত ছিলেন! তারপরেও কী করে এই রায় ঘোষণা করা হল?

8/8

হাসিনার ফাঁসিতে জ্বলছে বাংলাদেশ!

Fresh clash in Bangladesh after Sheikh Hasina verdict

প্রসঙ্গত, ২০২৪-এর অগাস্টে দেশত্যাগের পর থেকেই ভারতের আশ্রয়ে আছেন হাসিনা। একইসঙ্গে ভারতে আছেন  প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ উজ্জামান খান। সূত্রের খবর, হাসিনাকে প্রত্যর্পরণের জন্য ভারতের উপ চাপ সৃষ্টি করবে ইউনূস সরকার। পালটা ভারতও শান্তি আলোচনা চালিয়ে যাবে বলে খবর।