Bank Merger Big Update: ২০২৬-এই দেশ থেকে 'উঠে যাচ্ছে' ৮ পাবলিক সেক্টর ব্যাংক? সরকার স্পষ্ট জানাল... বিরাট খবর...

Bank Merger News: দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের মধ্যে থাকবে মাত্র ৪টি। 'উঠে যাবে' বাকি ৮টি ব্যাংক-ই! এই ৮টি ব্যাংকের আলাদা করে আর কোনও অস্তিত্ব থাকবে না!  মিলে যাবে CBI, IOB, ব্যাংক অফ ইন্ডিয়া! সেই প্রসঙ্গে সংসদে বড় কথা জানাল সরকার। সরকারের তরফে লোকসভায় একথা জানালেন অর্থ প্রতিমন্ত্রী।

| Dec 10, 2025, 12:18 PM IST
1/10

ব্যাংক মার্জিং নিয়ে বড় খবর...

Bank Merging News

ছোট সরকারি ব্যাংকগুলিকে বৃহত্তর ব্যাংকগুলির সাথে মিশিয়ে দিয়ে একটি নতুন মেগাস্ট্রাকচার তৈরির কথা বিবেচনা করছে সরকার! নীতি আয়োগও নাকি তেমনটাই সুপারিশ করেছে! এর ফলে ব্যাংকিং ব্যবস্থায় পরিবর্তন ঘটবে এবং শাখা কাঠামোতেও পরিবর্তন আসবে! 

2/10

ব্যাংক মার্জিং নিয়ে বড় খবর...

Bank Merging News

কোন কোন ব্যাংক মার্জ করবে বা মিলে যাবে? শোনা গিয়েছিল, সরকার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক (IOB), সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া (CBI), ব্যাংক অফ ইন্ডিয়া (BOI) এবং ব্যাংক অফ মহারাষ্ট্রকে বৃহত্তর সরকারি খাতের ব্যাংকগুলির সঙ্গে মার্জ করার কথা বিবেচনা করছে। 

3/10

ব্যাংক মার্জিং নিয়ে বড় খবর...

Bank Merging News

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এবং ব্যাংক অফ বরোদা-র সঙ্গে মিশিয়ে দেওয়া হবে ওই ব্যাঙ্কগুলিকে। প্রস্তাবের প্রাথমিক নথিও নাকি প্রস্তুত হয়ে গিয়েছে এবং শীঘ্রই মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে (PMO) দফতরে পাঠানো হবে অনুমোদনের জন্য। 

4/10

ব্যাংক মার্জিং নিয়ে বড় খবর...

Bank Merging News

অনুমোদন পেয়ে গেলেই ২০২৬-২৭ আর্থিক বছরে ব্যাংকগুলির সংযুক্তিকরণ করা হবে! সামনে এসেছিল এমন খবরই। উল্লেখ্য, ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে ইতিমধ্যেই সরকারি খাতে ব্যাংকের সংখ্যা ২৭ থেকে কমিয়ে ১২ করা হয়েছে। 

5/10

ব্যাংক মার্জিং নিয়ে বড় খবর...

Bank Merging News

এই সময়কালে প্রধান সংযুক্তিকরণগুলির মধ্যে রয়েছে পিএনবি-র সাথে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার একীভূতকরণ, সিন্ডিকেট ব্যাংকের ক্যানারা ব্যাংকের সাথে একীভূতকরণ, অন্ধ্র ব্যাংক এবং কর্পোরেশন ব্যাংকের ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে একীভূতকরণ এবং এলাহাবাদ ব্যাংকের ইন্ডিয়ান ব্যাংকের সাথে একীভূতকরণ। 

6/10

ব্যাংক মার্জিং নিয়ে বড় খবর...

Bank Merging News

সম্পদের মান উন্নত করা, সুশাসন জোরদার করা ও দক্ষতা অর্জন করা-ই ছিল এই একীভূতকরণের (Merging) লক্ষ্য। এখন এই একীভূতকরণ বা সংযুক্তিকরণের পর সরাসরি গ্রাহকদের উপর প্রভাব ফেলে, সেটাই স্বাভাবিক। ব্যাংকের নাম, আইএফএসসি কোড, চেকবুক এবং পাসবুক পরিবর্তন করতে হয় যে ব্যাংকগুলি মার্জ করছে তাদের গ্রাহকদের। 

7/10

ব্যাংক মার্জিং নিয়ে বড় খবর...

Bank Merging News

এবার এই ব্যাংকের সংযুক্তিকরণ বা একীভূতকরণ প্রসঙ্গে বড় কথা জানিয়ে দিল সরকার। সরকার স্পষ্ট জানিয়ে দিল এখনই ব্য়াংকগুলির সংযুক্তিকরণের কোনও প্রস্তাব বা সম্ভাবনা নেই। 

8/10

ব্যাংক মার্জিং নিয়ে বড় খবর...

Bank Merging News

সংদের শীতকালীন অধিবেশনে লোকসভায় একটি 'আনরেটেড' প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা পাবলিক সেক্টর ব্যাংকগুলিকে (PSB) একীভূত বা একীভূত করার কোনও প্রস্তাব বিবেচনাধীন নেই।

9/10

ব্যাংক মার্জিং নিয়ে বড় খবর...

Bank Merging News

সাংসদ মোহিতে পাতিল ধৈর্যশীল রাজসিংহ, ডঃ অমল রামসিং কোলহে এবং শ্রী মুরারি লাল মীনা সংসদে পাবলিক সেক্টর ব্যাংকের সংযুক্তিকরণের প্রশ্নটি উত্থাপন করেন। আর্থিক স্থিতিশীলতা এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলকতা আবহে পরিষেবা ও সম্পদ উন্নত করার জন্য সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির একীভূতকরণের ব্যাপারে কী ভাবেছ, আরও সংযুক্তিকরণ পরিকল্পনা করেছে কিনা, সেই সম্পর্কে বিশদ জানতে চান । 

10/10

ব্যাংক মার্জিং নিয়ে বড় খবর...

Bank Merging News

তখনই অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্ট জানান যে বর্তমানে পাবলিক সেক্টর ব্যাংকগুলির একীভূতকরণ বা সংযুক্তিকরণের কোনও প্রস্তাব নেই।