EXPLAINED | BCCI Central Contracts 2024-25: প্রথমবার চুক্তিতে ৪ তরুণ তুর্কি, ব্রাত্যজনদেরও জ্যাকপট! আর ৭ কোটি পাবেন 'রো-কো'?

BCCI Central Contracts 2024-25: আইপিএলের মাঝেই বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা ঘোষণা করে দিল। ৩৪ জনের তালিকায় রয়েছে একাধিক চমক। যদিও পূর্বাভাস ছিল আগেই। 

Apr 21, 2025, 03:59 PM IST
1/7

বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি ২০২৪-২৫

BCCI Central Contracts 2024-25

রমরমিয়ে চলছে আইপিএল। আরও এক মাসেরও বেশি সময় ধরে চলবে। শেষ হবে ২৫ মে। এই টুর্নামেন্টের পাট চুকিয়েই ভারত তোড়জোড় শুরু করবে ইংল্যান্ড সফরের। ২০ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ভারত-ইংল্যান্ড খেলবে ৫ টেস্টের সিরিজ। তবে আইপিএলের ভরা বাজারেই চলে এল বিরাট আপডেট। সোমবার,আজ বিসিসিআই বার্ষিক কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম ঘোষণা করে দিল।

2/7

রোহিত শর্মা ও বিরাট কোহলি

 Rohit Sharma And Virat Kohli

এক্স হ্যান্ডেলে বিসিসিআইয়ের ৩৪ জন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় রয়েছে বিরাট চমক। এই প্রথমবার চুক্তিতে ৪ তরুণ তুর্কি! ব্রাত্যজনও পেয়ে গেলেন জ্যাকপট! বিরাট কোহলি ও রোহিত শর্মার বেতন নিয়েও আর জল্পনা থাকল না। বিরাট-রোহিতের সঙ্গেই রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাকে বোর্ডের 'গ্রেড এ প্লাস' চুক্তিতেই রাখা হল। বিরাট-রোহিত-জাদেজা, একসঙ্গেই আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন, তাহলে কি তাঁরা আর এই তালিকায় আর থাকবেন? এমনই প্রশ্ন উঠেছিল। তবে সব জল্পনার অবসান। তাঁরা যেখানে ছিলেন,ঠিক সেখানেই থাকলেন, ক্রিকেটের একটি সংস্করণ ছেড়ে দেওয়ায় চুক্তিতে কোনও প্রভাব পড়ল না।  

3/7

শ্রেয়স আইয়ার ও ঈশান কিশান ফিরলেন

Inclusion of Shreyas Iyer And Ishan Kishan

গত বছর ফেব্রুয়ারির ঘটনা। ভয়ংকর ভুলেই গিলোটিনে গলা গিয়েছিল ভারতীয় দলের দুই নক্ষত্র ক্রিকেটারের! বোর্ডের নির্দেশিকা না মানার পরিণাম হাড়ে হাড়ে টের পেয়েছিলেন ঈশান কিশান ও শ্রেয়স আইয়ার। বিসিসিআই-এর 'অবাধ্য' হয়ে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন তাঁরা। বিসিসিআই সাফ জানিয়েছিল যে, সমস্ত কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়রা যেন ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়। বোর্ডের নির্দেশ সত্ত্বেও রঞ্জি ট্রফিতে অংশ নেননি ঈশান কিশান। অন্যদিকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি জানিয়েছিল যে, শ্রেয়সের চোট নেই। তবুও শ্রেয়স মুম্বইয়ের হয়ে খেলেননি। জানা গিয়েছিল তিনি নাকি কেকেআরের প্রাক মরসুম শিবিরে ছিলেন! ফলে পরিণতি যা হওয়ার তাই হয়েছিল। শ্রেয়স আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বাধিক রান করেছিলেন। ৫ ইনিংসে ২৪৩ রান করেছিলেন তিনি। ২০২৪ সালে শ্রেয়স অধিনায়ক হিসেবে শুধু কেকেআরকে আইপিএল জেতাননি , মুম্বইকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিও জিতিয়েছেন! একই বছরে দুই ঘরোয়া ট্রফি জেতা দেশের প্রথম অধিনায়কও বটে! ওই বছর নিজের রাজ্যের হয়েই রঞ্জি ও ইরানিও জিতেছেন! শ্রেয়স ও ঈশান চুক্তিতে ফিরবেন বলেই মনে করা হয়েছিল, আর ঠিক সেটাই হল। শ্রেয়সকে  রাখা হল 'গ্রেড বি'-তে। তবে ঈশান পেলেন 'গ্রেড সি'।  

4/7

প্রথমবার চুক্তিতে ৪ তরুণ তুর্কি!

Four New Entrants In BCCI Central Contracts

'গ্রেড সি'তে সর্বাধিক ১৯ জন খেলোয়াড় রয়েছেন, যার মধ্যে চার নতুন মুখ দেখা গেল। হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা এবং নীতিশ কুমার রেড্ডি। বিগত ১২ মাসে বিভিন্ন সংস্করণে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। তারই ফল পেলেন হর্ষিত-অভিষেকরা।   

5/7

ঋষভ পন্থ 'গ্রেড বি' থেকে এলেন 'গ্রেড এ'-তে

Rishabh Pant Grade B to Grade A

২০২৩-২৪ মরসুমে প্রাণঘাতী দুর্ঘটনা থেকে সেরে ওঠার সময়ে 'গ্রেড বি'-তে নেমেছিলেন ঋষভ পন্থ। তবে এবার তার উন্নতি হল। অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় তিনি এসে আবারও 'গ্রেড এ' তালিকাভুক্ত হলেন। শার্দূল ঠাকুর, জিতেশ শর্মা, কেএস ভারত, ও আবেশ খান এর আগে 'গ্রেড সি'-তে ছিলেন। তবে এই চার ক্রিকেটারেরই চুক্তি থেকে নাম বাদ পড়ল।  

6/7

চারটি গ্রেডে কারা কারা থাকলেন?

BCCI Central Contracts 2024-25 Player List

'গ্রেড এ প্লাস'-এ থাকলেন- রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। 'গ্রেড এ'-তে রয়েছেন মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমন গিল, হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ শামি ও ঋষভ পন্থ। 'গ্রেড বি'-তে রয়েছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আইয়ার।  'গ্রেড সি'-তে রয়েছেন- রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কওয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, ঈশান কিশান, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, রজত পাটিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা

7/7

কোন গ্রেডে কী বেতন

Player Contract Grades And Salaries

গ্রেড এ প্লাস'-এ থাকা খেলোয়াড়দের বছরে ৭ কোটি টাকা দেয় বিসিসিআই, 'গ্রেড এ'-তে থাকা খেলোয়াড়দের বছরে ৫ কোটি টাকা দেয় বিসিসিআই,  'গ্রেড বি'-তে থাকা খেলোয়াড়দের বছরে ৩ কোটি টাকা দেয় বিসিসিআই, 'গ্রেড সি'-তে খেলোয়াড়দের বছরে ১ কোটি টাকা দেয় বিসিসিআই।