Mustafizur Rahman IPL Return: এত কিছুর পরেও বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরাচ্ছে বিসিসিআই! পদ্মাপাড়ের চাঞ্চল্যকর আপডেটে এবার নয়া মোড়...
1/7বিসিসিআই বনামা বিসিবি! দুই ক্রিকেট বোর্ডের মধ্যে চলমান বিবাদের মধ্যেই নাকি বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলার প্রস্তাব দিয়েছে! এই মর্মে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। এবার জবাব দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
2/7বাংলাদেশে হিন্দুদের একেবারে ধরে ধরে টার্গেট করে যে হত্যালীলা চলেছে, তার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের পরই বিসিসিআইয়ের নিদানে কলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশি ফাস্টবোলারকে ৯.২ কোটি টাকায় নিয়েও ছেড়ে দেয়।
3/7ফিজকে ছাড়ার সিদ্ধান্তে বিসিবি ফুঁসছে। ফলস্বরূপ দুই ক্রিকেটীয় দেশের সম্পর্কের অবনতি। পাশাপাশি বাংলাদেশ আইসিসি-কে চিঠি দিয়ে জানিয়েছে যে, তারা ভারতে বিশ্বকাপ বয়কট করবে। বিকল্প দেশ হিসেবে তারা শ্রীলঙ্কায় খেলতে চেয়েছে নিরাপত্তার কারণ দেখিয়ে।
4/7বাংলাদেশের বেশ কিছু মিডিয়ার রিপোর্ট- উত্তেজনা প্রশমন এবং দুই বোর্ডের তিক্ততার অবসান ঘটাতে মুস্তাফিজুরকে আইপিএলে ফেরার প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আমিনুল ইসলাম বুলবুল সাফ অস্বীকার করে জানিয়েছেন, যে দুই বোর্ডের মধ্যে এরকম কোনও আলোচনাই হয়নি।
5/7বাংলাদেশের 'আজকের পত্রিকা'য় বুলবুল বলেছেন, 'মুস্তাফিজুরকে আইপিএলে ফেরানোর বিষয়ে আমাদের লিখিত বা মৌখিক কোনও কথাই হয়নি বিসিসিআইয়ের সঙ্গে। আমার বোর্ডের কারোর সঙ্গেই এই ব্যাপারে কোনও কথা হয়নি। এই খবরের সত্যতা নেই।'
6/7৭ ফেব্রুয়ারি থেকে আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু। বাংলাদেশ গ্রুপ পর্যায়ে চারটি ম্যাচ খেলবে ভারতে। তিনটি কলকাতায় এবং একটি মুম্বইতে। এখনও পর্যন্ত আইসিসি এমন কোনও ইঙ্গিত দেয়নি যে তারা বাংলাদেশের ম্যাচগুলি কলকাতা ও মুম্বই থেকে কলম্বোতে সরিয়ে নেবে।
7/7বিসিবি জোর দিয়ে বলেছে যে, নিরাপত্তাজনিত উদ্বেগ মূল্যায়নে আইসিসি তাদের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। বোর্ড ৮ জানুয়ারি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় একটি চিঠি পাঠিয়ে, ভারত সফর সম্পর্কিত নির্দিষ্ট নিরাপত্তা সমস্যাগুলি তুলে ধরেছে এবং একই সঙ্গে শ্রীলঙ্কায় ভেন্যু পরিবর্তনের অনুরোধটি পুনর্ব্যক্ত করেছে।