Bengal Weather Update: গভীর নিম্নচাপের তাণ্ডব! ভারী বৃষ্টি কলকাতা-সহ সাত জেলায়...

West Bengal Weather Update: ঘূর্ণাবর্তের প্রভাবে আগামীকাল সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।   

| Jul 06, 2025, 09:11 AM IST
1/10

ঘূর্ণাবর্ত

অয়ন ঘোষাল: মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া, কলকাতার ওপর দিয়ে বিস্তৃত। কলকাতা হয়ে দক্ষিণ-পূর্ব দিক দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। এর প্রভাবে আজ বিকেলের পর একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে।

2/10

ঘূর্ণাবর্ত

পূর্ব পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত। উত্তর-পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত এই অক্ষরেখা। এর প্রভাবে আগামীকাল সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। 

3/10

দক্ষিণবঙ্গ

আজও ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের চার জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা। 

4/10

দক্ষিণবঙ্গ

রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাত জেলাতে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি ও বাঁকুড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 

5/10

দক্ষিণবঙ্গ

কাল সোমবার পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

6/10

দক্ষিণবঙ্গ

পরশু মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

7/10

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে । উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। 

8/10

উত্তরবঙ্গ

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে।   

9/10

উত্তরবঙ্গ

বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।

10/10

কলকাতা

কলকাতায় কাল পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে। আগামী সপ্তাহের শেষে কিছুটা বাড়তে পারে বৃষ্টি। কলকাতাকে প্রায় গোটা সপ্তাহ ভোগাবে চূড়ান্ত ঘর্মাক্ত প্যাচপ্যাচে আর্দ্র অস্বস্তি।