Weather Update: উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ ছিল সেটি ক্রমশ শক্তি হারাচ্ছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এটি আগামী কাল নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়।
1/12এটি পশ্চিম দিকে এগিয়ে শনিবার দক্ষিণ-ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে গভীর নিম্নচাপ রূপে।
2/12৩০ শে সেপ্টেম্বর আরও একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে।
3/12আগামী পাঁচ থেকে সাত দিন বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
4/12বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে।
5/12শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে। শনিবার মেঘলা আকাশ কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
6/12ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব-পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে।
7/12৩০ শে সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
8/12কলকাতায় আগামী দু'দিন রোদের দেখা মিললেও মেঘলা আকাশ কখনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
9/12আগামীকাল ২৫ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার মেঘলা আকাশ কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
10/12উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
11/12দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
12/12শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।