Bengal weather Update: আবহাওয়ার বড় খবর! নতুন নিম্নচাপে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, আবার ভাসবে কলকাতা? শীত কি তবে দূরের অতিথি?

Published: Nov 20, 2025, 07:10 PM IST|Updated: Nov 20, 2025, 07:10 PM IST

Bengal Weather: পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিংয়ে আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। এ ছাড়া দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। নভেম্বরের শুরু থেকেই বাংলায় শীতের ব্যাটিং শুরু। চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রত্যেক বছর এই সময় যেমন তাপমাত্রা থাকে ঠিক সেরকমই তাপমাত্রা রয়েছে। বেশ কয়েক জায়গায় কমও রয়েছে। প্রত্যেক বছর এই সময় যেমন তাপমাত্রা থাকে ঠিক সেরকমই তাপমাত্রা রয়েছে। বেশ কয়েক জায়গায় কমও রয়েছে। অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণবাত অবস্থান করছে, যা আগামী ২৪ নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হবে। কিন্তু এর কোনও প্রভাব বঙ্গে পড়বে না।

আবহাওয়ার বড় খবর1/10

আবহাওয়ার বড় খবর

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। শনিবার নিম্নচাপ অঞ্চল তৈরি হবে বলে জানিয়েছে আলিপুর। 

আবহাওয়ার বড় খবর2/10

আবহাওয়ার বড় খবর

পরবর্তী ৪৮ ঘণ্টায় তা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার কথা।

আবহাওয়ার বড় খবর3/10

আবহাওয়ার বড় খবর

এর জেরে শীতের আমেজের মুখে তাপমাত্রা ফের খানিকটা বেড়ে গিয়েছে বঙ্গে। 

আবহাওয়ার বড় খবর4/10

আবহাওয়ার বড় খবর

আগামী চার-পাঁচ দিনে তাতে বিশেষ হেরফের হওয়ারও সম্ভাবনা নেই।

আবহাওয়ার বড় খবর5/10

আবহাওয়ার বড় খবর

আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক ধাক্কায় ২ ডিগ্রি বেড়ে যেতে পারে। তার পরের তিন দিন পারদ ওঠানামার বিশেষ সম্ভাবনা নেই।

আবহাওয়ার বড় খবর6/10

আবহাওয়ার বড় খবর

এ ছাডা়, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা। এর জেরে আপাতত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র তাপমাত্রা বৃদ্ধি পাবে।

আবহাওয়ার বড় খবর7/10

আবহাওয়ার বড় খবর

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

আবহাওয়ার বড় খবর8/10

আবহাওয়ার বড় খবর

দক্ষিণবঙ্গেও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় হালকা কুয়াশা থাকতে পারে।

 

আবহাওয়ার বড় খবর9/10

আবহাওয়ার বড় খবর

মূলত দার্জিলিঙেই বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। 

আবহাওয়ার বড় খবর10/10

আবহাওয়ার বড় খবর

শুক্র, শনি ও রবিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে।