Bengal Weather Update: সাগরে ফুঁসছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি বঙ্গে? এল হাওয়া অফিসের বড় আপডেট...

Bengal latest Weather Update: হোলি শেষ হতেই আবহাওয়ার অন্য রূপ। প্রখর গরম কাটিয়ে এবার বৃষ্টির ইঙ্গিত। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

| Mar 03, 2026, 05:49 PM IST
1/12

আবহাওয়ার বড় আপডেট

রবিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি।   

2/12

আবহাওয়ার বড় আপডেট

বৃষ্টি বাড়বে সোমবার। সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।

3/12

আবহাওয়ার বড় আপডেট

বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।  

4/12

আবহাওয়ার বড় আপডেট

দক্ষিণবঙ্গে আগামী রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবার বেশ কিছু জেলাতে। 

5/12

আবহাওয়ার বড় আপডেট

সোমবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এর সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং হুগলি জেলাতে।   

6/12

আবহাওয়ার বড় আপডেট

বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের।   

7/12

আবহাওয়ার বড় আপডেট

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।   

8/12

আবহাওয়ার বড় আপডেট

উপকূল ও সংলগ্ন কলকাতা জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গেছে একদিনে। সেই তাপমাত্রা আগামী দুদিনে সামান্য বাড়তে পারে।   

9/12

আবহাওয়ার বড় আপডেট

শনিবার আবহাওয়ার পরিবর্তন এবং রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।  

10/12

আবহাওয়ার বড় আপডেট

উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার উত্তরভাগে।

11/12

আবহাওয়ার বড় আপডেট

আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। বুধবার থেকে শুক্রবার শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা নেই।   

12/12

আবহাওয়ার বড় আপডেট

তাপমাত্রা সামান্য বাড়বে; তবে স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ।