Durga Puja Weather Update: পুজোর মধ্যেই আবার নিম্নচাপ! ৫০-৬০ কিমি গতিতে বইবে ঝড়, বৃষ্টিতে ভাসবে এই এই জেলা...

Published: Sep 27, 2025, 05:49 PM IST|Updated: Sep 27, 2025, 05:49 PM IST

Bengal Weather Update: পঞ্চমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতাতেও বৃষ্টি দু-এক পশলা হতে পারে।  সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। 

 

পুজোর আবহাওয়া1/6

পুজোর আবহাওয়া

অয়ন ঘোষাল: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে শক্তি হারাচ্ছে। এটি দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল পেরিয়ে ক্রমশ ছত্তীসগঢ়ের দিকে। পুজোর মধ্যেই আবার নিম্নচাপ! আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ শে সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা ১লা অক্টোবর নবমীর দিন।

 

পুজোর আবহাওয়া2/6

পুজোর আবহাওয়া

সমুদ্রে উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের আপাতত কাল রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। বাংলা এবং ওড়িশা মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা।

 

পুজোর আবহাওয়া3/6

পুজোর আবহাওয়া

বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজ শনিবার পঞ্চমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতাতেও বৃষ্টি দু-এক পশলা হতে পারে।  সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উপকূলের জেলায় ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ষষ্ঠী থেকে অস্টমী বৃষ্টি তুলনামূলক ভাবে কম থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

 

পুজোর আবহাওয়া4/6

পুজোর আবহাওয়া

নবমীর নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। একাদশীতেও ভাসতে পারে পশ্চিমের বেশ কিছু জেলা। পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা পুর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার পুজো মন্ডপে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় দুর্যোগের পরিস্থিতির সম্ভাবনা। 

 

পুজোর আবহাওয়া5/6

পুজোর আবহাওয়া

উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি।  বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।‌ মালদা ও দিনাজপুরে সোমবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। 

 

পুজোর আবহাওয়া6/6

পুজোর আবহাওয়া

আজ শনিবার পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। দশমী ও একাদশীতে প্রবল বৃষ্টি। দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে একাদশীতে।